ছবি-সংগৃহীত
সারাদেশ

ভোলায় ছোট ভাইকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাইয়ের বিরুদ্ধে।

আরও পড়ুন : অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

শুক্রবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ফুল কাচিয়া গ্রামের মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত ছোট ভাই ছালেম মুন্সি (৫৫) ওই গ্রামের আমির মুন্সির ছেলে। অন্যদিকে ঘাতক বড় ভাইয়ের নাম নসু মুন্সি (৬০)।

নিহতের স্ত্রী জয়তুন বেগম অভিযোগ করে বলেন, আমার ভাসুরের সঙ্গে আমাদের জমি নিয়ে বিরোধ চলছিল। তারই জের ধরে শুক্রবার বিকেলে আমাদের বসতঘর থেকে আমার স্বামীকে জোরপূর্বক তুলে নিয়ে আমার সামনে প্রকাশ্য ভাসুর নসু মুন্সি ও ভাসুরের ছেলে আব্বাস মুন্সি (৩৮), আক্তার (৩৬), আকবার মুন্সি (২২), হাসনাইনসহ (২০) আরও তিনজন আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেছেন। পরে আমি পুলিশে খবর দিলে পুলিশ এসে আমার স্বামীর মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পর অভিযুক্ত নসু মুন্সি পরিবারের সকলকে নিয়ে পালিয়ে যান।

আরও পড়ুন : ট্রাকচাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু

বোরহানউদ্দিন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন জানান, নিহত ছালেমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলার প্রক্রিয়া চলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে অনুষ্ঠিত ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩২ রানে...

চট্টগ্রামে মাদক নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ, গ্রেপ্তার ১৫

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় মাদক কারবারের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা