ছবি : সংগৃহিত
সারাদেশ

বিএনপি কার্যালয় ভাংচুরের অভিযোগ

নিনা আফরিন, পটুয়াখালী : পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : ট্রাকচাপায় মাদরাসা ছাত্রের মৃত্যু

শুক্রবার (৭ এপ্রিল) রাত ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

বিএনপির দাবি, উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের নেতৃত্বে এ হামলা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বাহেরচর বাজার নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা করে তারা। এসময় চেয়ার-টেবিল ভাংচুর করা হয়। ভেঙে ফেলা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবিও।

আরও পড়ুন : কেশবপুরে ক্রীড়া দিবস উদযাপন

উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজী বলেন, আমাদের জনসমর্থন জানান দিতে আগামীকাল (শনিবার) আমাদের কেন্দ্র ঘোষিত গণ-অবস্থান কর্মসূচি রয়েছে। এটিকে বানচাল করার জন্য রাতের আধারে যুবলীগ-ছাত্রলীগ আমাদের অফিসে অতর্কিত হামলা চালিয়েছে।

জেলা পরিষদের সদস্য মশিউর রহমান শিমুল, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে সাটার ভেঙে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনায়ক তারেক রহমান ও আমাদের নেতা এবিএম মোশাররফ হোসেনের ছবি এবং প্রায় এক শ' চেয়ার ভাংচুর করা হয়েছে। তবুও আমাদের কর্মসূচি বন্ধ হবে না। আগামীকাল আমরা আমাদের কর্মসূচি পালন করবো।

আরও পড়ুন : কেশবপুরে নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মশিউর রহমান শিমুল বলেন, 'আমিতো এবিষয়ে কিছুই জানি না।' উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুজ্জামান আরিফ বলেন, 'ছাত্রলীগের কেউ এসব কাজ করেনি। এসব ভিত্তিহীন। বিএনপির কাজই মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো।'

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম মজুমদার বলেন, এধরণের ঘটনা আমাদের জানা নেই। এবং কেউ কিছু জানায়নি। অভিযোগও পাইনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা