ছবি: সংগৃহীত
সারাদেশ

অটোরিকশা চালককে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় অটোরিকশা ছিনতাই করতে না পেরে ঈমান আলী (৫০) নামে চালককে গলা‌ কে‌টে হত্যা ক‌রে‌ছে ছিনতাইকারীরা।

আরও পড়ুন : হাতিরঝিলে বোট থেকে পড়ে মৃত্যু

শুক্রবার (৭ এ‌প্রিল) রাত ১০ টার দি‌কে ঘাটাইল উপজেলার খাগড়াটা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত অ‌টো‌রিকশা চালক ঈমান আলী দড়ি চৈথট্ট গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে।

আরও পড়ুন : বরিশাল প্লাজার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গারো বাজার থেকে শুক্রবার রাত ১০ টার দিকে ঈমান আলী অটোরিকশা নিয়ে বাড়ি ফেরার সময় খাগড়াটা এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তার রাস্তা অবরোধ করে অটোরিকশা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

এ সময় ঈমান আলী তা দিতে না চাইলে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করে। ঈমান আলীর চিৎকারে লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ঈমান আলীকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ঘাটাইল থানা পুলিশের অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, মর‌দে‌হের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা