সংগৃহীত ছবি
সারাদেশ

খাল থেকে হাত-পা বাঁধা লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি: ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডাওরি ব্রিজের নিচে থেকে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ১ তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত সোয়া ৮টায় লাশটি উদ্ধার করা হয়।

আরও পড়ুন: ফোমের গুদামে আগুন

জানা যায়, বৃহস্পতিবার রাতে স্থানীয় পথচারীরা ডাওরি ব্রিজের ওপর দিয়ে পার হওয়ার সময় খালের পানিতে কিছু একটা ভাসতে দেখেন। এরপর আরও লোক জড়ো হয়ে খালে লাইট দিয়ে দেখতে পান একটি লাশ পানিতে ভাসছে। এর পরে তারা স্থানীয় থানা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের ডাওরি বাজার ব্রিজের নিচে খালে স্থানীয়রা একটি লাশ ভাসতে দেখে থানায় জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এখনো লাশটির পরিচয় মেলেনি, ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভায় ড্রেনের ব্লকেজ অপসারণ জোরদার 

বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমিয়ে নগরবাসীর স্বস্তি নিশ্চিত করতে মুন্সীগঞ্জ পৌরসভা...

ঝালকাঠিতে রাজনীতির কেন্দ্র এখন ময়লার ভাগাড়

রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০২৪ সালের ৫ আগস্ট ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের শিক...

পদোন্নতি ঘিরে পুলিশের অন্দরে উত্তাপ

বাংলাদেশ পুলিশে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি প্রক্রিয়...

২১ বছরের দুদকে দীর্ঘতম শূন্যতা

প্রায় নয় দশক আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর ‘প্রশ্ন’ কবিতায়...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

রাজধানীজুড়ে ছাত্রদল-শিবির সংঘর্ষ

রাজধানীর একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে মঙ্গলবার (৪ আগস্ট) ছাত্রদল ও ছাত্রশিবিরের ন...

আলিয়া মাদ্রাসায় ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত অধ্যক্ষ

রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে স...

জবিতে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৭০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের উন্নয়নসংক্রান্ত তিন দফা দ...

ঢাকা কলেজে শিবির-ছাত্রদল সংঘর্ষ

রাজধানীর ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্...

নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৫২ জন অপহৃত

নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের জামফারা অঙ্গরাজ্যে বন্দুকধারীদের হামলায় শিশুসহ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা