সংগৃহীত ছবি
সারাদেশ

মুন্সীগঞ্জে শহীদ ও আহত পরিবারকে আর্থিক সহায়তা

মো. নাজির হোসেন (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: মুন্সীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ আহতদের স্মরণে এবং জুলাই গণ অভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে দোয়া মাহফিল ও স্মরণসভা হয়েছে।

আরও পড়ুন: অস্ত্রসহ আটক ৩

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকাল ১১ টার দিকে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে দোয়া মাহফিল ও স্মরণ সভা হয়।

এ সময় সকলেই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর পবিত্র কুরআন থেকে তেলওয়াত পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সদর উপজেলার সমাজসেবা অফিসার মিহির কুমার পাইকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত।

উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল হক, জেলা পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার (টিবি ও লেপ্রসী) ডাঃ মো. জসীমউদ্দীন ভূইয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুর রহমান।

এতে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সাংবাদিক মো. ফরহাদ মিয়া ও নিহত পরিবারের প্রতিনিধি। জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহিদ ও আহতদের নিয়ে নির্মিত ডকুমেন্টরি প্রোজেক্টরে প্রদর্শন করা হয়।

সদর উপজেলার সমাজ কল্যাণ কমিটির সহযাগিতায় নিহত ৪ পরিবার এবং আহত ৬২ জনকে আর্থিক সহায়তা প্রদান করেন।
আলোচনা শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের আত্মার মাগফেরাত কামনা ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মোনাজাত করা হয়।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

কানাডায় বিনা খরচে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ

আমরা জানি, উন্নত জীবন আর শিক্ষামানের আশায় অনেকেই দ...

গ্রেপ্তারের দাবিতে জি এম কাদেরের বাসায় হামলা

জাতীয় পার্টি চেয়ারম্যান জি এম কাদেরকে গ্রেপ্তারে...

জানুয়ারির মধ্যেই শুরু হতে পারে ইউপি নির্বাচন

আগামী ২১ জানুয়ারি থেকে ধাপে ধাপে শুরু হতে পারে স্থ...

তালা ভেঙে অফিসে প্রবেশ করলেন চুয়েটের নতুন উপাচার্য

শিক্ষার্থীদের তুমুল আন্দোলনের মুখে নিয়োগের ২০ দিন...

রাহুলদের সাক্ষাতের প্রস্তাব ফিরিয়ে দিলেন ভারতের প্রধান বিচারপতি

রাহুল গান্ধীসহ বিরোধী নেতাদের সঙ্গে সাক্ষাতের অনুর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা