ছবি : সংগৃহিত
সারাদেশ

হবিগঞ্জে বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত ২৫

হবিগঞ্জ প্রতিনিধি: বিএনপি ও পুলিশের মধ্যে প্রায় ২ ঘন্টাব্যাপী সংঘর্ষে হবিগঞ্জ শহর রণক্ষেত্রে পরিণত হয়েছে।

আরও পড়ুন: নিখোঁজের ২১ ঘন্টা পর সৌহার্দের মৃতদেহ উদ্ধার

শনিবার (১৯ আগস্ট) বিকেল ৫টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় বিএনপির বিক্ষোভ ও পদযাত্রা থেকে সংঘর্ষের সূচনা হয়। যা সন্ধ্যা পর্যন্ত চলে।

এতে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি অজয় চন্দ্র দেবসহ প্রায় ১০ পুলিশ সদস্য আহত হয় বলে জানা গেছে।

অপরদিকে পুলিশের ছোঁড়া গুলি ও টিয়ারশেলে প্রায় ১৫ জন বিএনপি নেতাকর্মী আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন: সরকার রাজনৈতিক পরিবেশ নষ্ট করতে চায়

সরেজমিনে ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায়, শনিবার বিকেলে জেলা বিএনপির আয়োজনে শায়েস্তানগর এলাকায় বিক্ষোভ মিছিল ও পদযাত্রা বের করা হয়।

পদযাত্রার শেষদিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বিএনপি নেতা জি কে গউছের সাথে বাকবিতণ্ডা থেকে পুলিশের সাথে সংঘর্ষ শুরু হয়। এসময় বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন পয়েন্ট থেকে পুলিশের ব্যাপক ইট-পাটকেল ছুঁড়তে থাকেন।

অপরদিকে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে ও মূহুর্মুহু গুলি ছুড়ে। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা টিয়াল শেল থেকে বাঁচতে সড়কে আগুন দেন।

আরও পড়ুন: রাণীশংকৈলে হজম করা হলো না কৃষ্ণ মূর্তি

এসময় হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেবসহ প্রায় ১০ জন পুলিশ আহত হতে দেখা যায়। তাদেরকে হবিগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

বিএনপি সুত্রে জানা যায়, তাদের প্রায় ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, বিএনপির পদযাত্রা থেকে অতর্কিতে পুলিশের উপর হামলা চালানো হয়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করতে বাধ্য হয়।

আরও পড়ুন: বেগম জিয়া বাংলাদেশের নেলসন ম্যান্ডেলা

কত রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, তা পরে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত হয় বলে জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা