ছবি: সংগৃহীত
জাতীয়

ঢাকায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে আজ বিরোধীদল বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সমাবেশকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থতি সৃষ্টি হয়েছে। এ অবস্থায় পরিস্থতি নিয়ন্ত্রণে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: কাল সারা দেশে হরতাল

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন ঘিরে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের পর ঐ এলাকায় বিজিবি সদস্যরা টহল দেওয়া শুরু করে। এ সময় বেশ কয়েকটি গাড়ি নিয়ে তাদের সেখানে অবস্থান নিতে দেখা গেছে।

বিএনপির সাথে সংঘর্ষ চলাকালে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। অন্যদিকে বিএনপির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। তবে এক পর্যায়ে নেতাকর্মীরা পিঁছু হটে সমাবেশের দিকে সরে যায়।

আরও পড়ুন: কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন

বিকেল ৩ টার দিকে বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, কাকরাইলে সংঘর্ষের পর সেখানে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের সাথে কাজ করছে ৬ প্লাটুনি বিজিবি সদস্য। ১০ প্লাটুন বিজিবি সদস্যকে স্ট্যান্ডবাই রাখা হয়েছে। প্রয়োজন হলে তারা রাস্তায় নামবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

ক্রীড়ার মাধ্যমে তরুণ প্রজন্মের বিকাশের প্রত্যয়ে দাগনভূঞায় জার্সি উন্মোচন

ফেনীর দাগনভূঞা উপজেলার মধ্যম কেরোনিয়া স্পোর্টস অ্য...

মোংলায় নিলামের অপেক্ষায় ৪০০ কোটি টাকার পণ্য, বড় রাজস্ব ঘাটতির শঙ্কা

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা কাস্টমস হা...

ঢাকা-বরিশাল মহাসড়কে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগ নেতাকর্মীদের অবরোধ

মাদারীপুর জেলার সিমান্তবর্তী চরপ্রসন্নদী, মুকসুদপু...

নওগাঁয় দুটি অবৈধ ইটভাটায় অভিযান ও জরিমানা

নওগাঁর মান্দা উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান...

আ’লীগের পদধারী সরকারি স্কুলের প্রধান শিক্ষক  বাচ্চু বেপারী, শিবচরে বিতর্কের ঝড়

মাদারীপুরের শিবচর উপজেলার চরজানাজা ইউনিয়নের ১৭৪ নং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা