ছবি: সংগৃহীত
রাজনীতি

কাল সারা দেশে হরতাল

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল সারা দেশে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল ডেকেছে বিএনপি।

আরও পড়ুন: ধামরাইয়ে ককটেল বিস্ফোরণ

শনিবার (২৮ অক্টোবর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ চলাকালে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষের পর এ সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকও এ তথ্য জানিয়েছেন। তবে এখন পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় কোনো নেতার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন: টঙ্গীতে পু‌লি‌শের তল্লা‌শি

আজ নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে পুলিশের হামলার অভিযোগ উঠেছে। দুপুর ২ টা ৩০ মিনিটে হঠাৎ করেই সমাবেশের ২ দিকে অবস্থান নেয় পুলিশ।

এ সময় সেখানে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছোড়া হয়। এতে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থল থেকে বেরিয়ে যাচ্ছেন।

বিএনপির দাবি, পুলিশ কাকরাইল মোড় থেকে ধীরে ধীরে রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুঁড়তে ছুঁড়তে পল্টনের দিকে এগিয়ে যায়। এক সময় মুহুর্মুহু রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা