ছবি: সংগৃহীত
রাজনীতি

নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি: নিরপেক্ষ নির্বাচনসহ বেশ কিছু দাবি তুলে ধরে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আরও পড়ুন: বায়তুল মোকাররমে কর্মীদের আসা শুরু

শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও জেলা শাখার উদ্যোগে শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে শহরের আর্ট গ্যালারিতে সংগঠনের কার্যালয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলটি চৌরাস্তায় এসে সমাবেশে অংশ নেয়।

সমাবেশে বক্তারা বলেন, জাতীয় নির্বাচনের আগে সংকট উত্তরনে সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন দিতে হবে।

আরও পড়ুন: ঢাকায় আজ কী হবে

সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির পরির্বতন করতে হবে এবং ব্যর্থ নির্বাচন কমিশন বাতিল করতে হবে। অন্যথায়, নির্বাচন দেয়া হলে এ দেশের মানুষ কখনই তা মেনে নিবে না। সেই সাথে রাজপথে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন ইসলামী আন্দোলনের নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাবেক সেক্রেটারি জেনারেল শেখ মো. আল আমিন, জেলা শাখার সভাপতি হাফিজ উদ্দিন, সহ-সভাপতি মুফতি ফরিদুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি ওবায়দুর রহমান ও সহ-সভাপতি আরাফাত হোসেন প্রমুখ।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা