সংগৃহীত
রাজনীতি

সমাবেশের অনুমতি পায়নি জামায়াত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজধানীর মতিঝিল শাপলাচত্বরে সমাবেশ করার অনুমতি পায়নি। এরপরেও যদি জামায়াত সমাবেশ করার জন্য মাঠে নামে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে পুলিশ।

আরও পড়ুন: গণফোরাম থেকে ড. কামালের অব্যাহতি

এদিকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আওয়ামী লীগ ও বিএনপিকে তাদের পছন্দের জায়গায় সমাবেশ করার অনুমতি দিয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) রাতে ডিএমপির যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার জামায়াতে ইসলামীকে সমাবেশের অনুমতি না দেওয়ায় বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ ও বিএনপিকে ২০ শর্তে তাদের পছন্দের স্থানে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: আবারও সিসিইউতে খালেদা জিয়া

বিপ্লব কুমার সরকার বলেন, জামায়াতে ইসলামীকে শাপলাচত্বরে সমাবেশ করার অনুমতি দেওয়া হয়নি। তারা যদি সমাবেশ করার চেষ্টা করে আইনগত ব্যবস্থা নেবো।

তবে, জামায়াতে ইসলামীর পক্ষ থেকে শুক্রবার সংবাদ সম্মেলনে করে বলা হয়েছে তারা সমাবেশ করবে।

এদিকে, শুক্রবার রাতে ডিএমপির সদরদপ্তরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ড. খ. মহিদ উদ্দিন বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ লিগ্যাল ফ্রেমে আছে।

আরও পড়ুন: ২৮ অক্টোবর একটি টার্নিং পয়েন্ট

আমরা বৈধ আইনি কাঠামোর জায়গাতে আছি। প্রত্যেকের মনে রাখা উচিৎ রাষ্ট্রের যে প্রচলিত আইন আছে, তার প্রতি শ্রদ্ধা থাকা উচিত।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শাহজালালে দুই যাত্রীর কাছ থেকে ৮১.৫০ লিটার বিদেশি মদ আটক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ ল...

সিলেটে এআই ট্রেনিং সেন্টার স্থাপন করবে সরকার

তরুণদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও তথ্যপ্রযুক্তিনির্ভর কাজে দক্ষ করে তুলতে স...

চট্টগ্রামে ছুরিকাঘাতে কিশোর খুন, গ্রেপ্তার ১

চট্টগ্রামের খুলশীতে ছুরিকাঘাতে হৃদয় (১৬) নামে এক কিশোর নিহতের ঘটনায় কামরুল না...

চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্ট...

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা