ছবি: সংগৃহীত
রাজনীতি

ঠাকুরগাঁও আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান বাবলু

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতির মৃত্যুতে সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলুকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: রাস্তা নয় মাঠে সমাবেশের পরামর্শ

বুধবার (২৫ অক্টোবর) সন্ধায় জেলা আওয়ামী লীগের নির্ধারিত সভায় তাকে সর্ব সম্মতিক্রমে এ দায়িত্ব প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের এমপি রমেশ চন্দ্র সেন, আওয়ামী লীগের রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় সদ্য বিদায়ী সভাপতি মুহ: সাদেক কুরাইশির মৃত্যুতে এক মিনিট নিরবতা পালন করা হয়।

আরও পড়ুন: নির্বাচনের অনুকূল পরিবেশ নেই

এরপর আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিরি রংপুর বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দি দলের কার্যক্রম চলমান রাখতে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলুর নাম প্রস্তাব করলে সভায় সর্ব সম্মতিক্রমে তাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পন করা হয়।

শনিবার (২৭ অক্টোবর) জেলা পরিষদ বিডি হলে জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রয়াত সাদেক কুরাইশি মহোদয়ের স্মরণে একটি স্মরণ সভার আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: আমরা পরিবেশ অশান্ত হতে দেব না

উল্লেখ্য, জেলা আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ৬ ডিসেম্বর। কাউন্সিলে মুহ: সাদেক কুরাাইশিকে জেলা আওয়ামী লীগর সভাপতি নির্বাচন করা হয়।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর সাড়ে ১১ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাদেক কুরাইশি। গতকাল সকাল ১১ টায় ঠাকুরগাঁও রোড ইসলাম নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঝুঁকিপূর্ণ মণ্ডপের সংবাদ পাওয়া যায়নি, পেলে তাৎক্ষণিক ব্যবস্থা

আসন্ন শারদীয় দুর্গাপূজা ঘিরে এখন পর্যন্ত কোনো মণ্ডপকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্ন...

পাকিস্তানিদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে ফোয়ারা নয়

সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের ম্যুরাল সরিয়ে সেখানে ফোয়...

ইতিহাস গড়ে ক্ষমতার শীর্ষে ফাতিমা

মরক্কোর রাজনীতিতে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হলো। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্ম...

সোফি মলিনেক্সকে ছাড়াই অস্ট্রেলিয়ার দল ঘোষণা

বাংলাদেশ সফরের আগে ইনজুরি ও পরিবর্তনের ধাক্কায় কিছুটা ছন্নছাড়া অবস্থা অজি শিব...

জেলা হাসপাতালে ১০, মেডিকেল কলেজে ৫০ ডায়ালাইসিস মেশিন

দেশের জেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ১০টি করে এবং মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে ৫...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা