সংগৃহীত
জাতীয়

রাস্তা নয়, মাঠে সমাবেশের পরামর্শ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বলেছে আগামী ২৮ অক্টোবর রাজধানীতে যারা সমাবেশ করতে চেয়ে ডিএমপিতে চিঠি দিয়েছিল তাদেরকে রাস্তা বাদে যেকোনো মাঠে সমাবেশ করতে।

আরও পড়ুন: আমরা পরিবেশ অশান্ত হতে দেব না

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন্স) বিপ্লব কুমার সরকার এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তখন তিনি ২ দলের সমাবেশ ও জামায়াতে ইসলামকে নিয়ে ডিএমপির অবস্থান পরিস্কার করেন।

বিপ্লব কুমার জানান, আমরা প্রত্যেককেই চিঠি দিচ্ছি ও দেব। রাজনৈতিক নেতারা জনসাধারণের কথা চিন্তা করে যেন রাস্তায় সমাবেশ না করে মাঠে সমাবেশ করে। সাধারণ মানুষের এতে উপকার হবে।

আরও পড়ুন: নির্বাচনের অনুকূল পরিবেশ নেই

এ যুগ্ম কমিশনার বলেন, কোনোভাবেই জামায়াতকে সমাবেশ করতে দেওয়া হবে না। আমাদের অবস্থান জামায়াতের বিষয়ে একদম পরিস্কার। তাদের জন্য ডিএমপি জিরো টলারেন্স অবস্থানে থাকবে।

এখনও সভা-সমাবেশকে কেন্দ্র করে কোনো শঙ্কা নেই বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা