ছবি: সংগৃহীত
রাজনীতি

লক্ষ্মীপুরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ 

সোলাইমান ইসলাম নিশান, লক্ষ্মীপুর প্রতিনিধি: সংসদ বাতিল এবং জাতীয় সরকারের অধীনে পুনঃনির্বাচন, ট্রান্সজেন্ডার ও সমকামীতাকে বৈধতা দেওয়ার পায়তারা, বিতর্কিত নতুন শিক্ষা কারিকুলাম বাতিলের দাবিতে লক্ষ্মীপুরে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আরও পড়ুন: ইজতেমায় আসা ২ মুসল্লির মৃত্যু

বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে দক্ষিণ তেমুহনী থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এ সময় বক্তারা সরকারের নানা সমালোচনা করে বলেন, বর্তমান শিক্ষা নীতি দিয়ে জাতিকে মূর্খ বানানোর পায়তারা করা হচ্ছে। আওয়ামী সরকার ১৫ বছর ক্ষমতায় থেকেও নির্বাচনে সামন্য ভাগ ভোটারও আনতে পারেনাই।

আরও পড়ুন: ঢাকাসহ ৬ বিভাগে বৃষ্টির আভাস

শিক্ষা কারিকুলাম বাতিল, আসিফ স্যারকে পূর্নবহাল এবং সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে পুনঃনির্বাচনের দাবি জানান তারা। এছাড়া ব্রাককে তাদের ট্রান্সজেন্ডার এজেন্ডা বাতিলের হুঁশিয়ারিও দেন বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা দেলোয়ার হোসাইন ও সেক্রটারি মাওলানা মহিউদ্দিনসহ আরও অনেকে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজারহাটে জমিতে লাউ চাষ করে লাভবান দছিজল

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়নের ফকি...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি ও ন্যায্য জ্বালানি রূপান্তর নিয়ে আলোচনা

আর্থ-সামাজিক সমৃদ্ধি অর্জনে নবায়নযোগ্য জ্বালানির ভ...

ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি নিয়ে বিরোধ, যুবককে গুলি

ধর্মীয় কীর্তনের খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বিরোধের...

গলার কাঁটা হয়ে দাঁড়ানো হাসিনাকে সরাতে ভারত ব্যস্ত, এমপি ফজলে হুদা

ভারতের সাথে বাংলাদেশের বিদ্যমান প্রত্যাবর্তন চুক্ত...

শীতের আমেজে নীরব ঘাতক উচ্চ রক্তচাপ!

শীতকাল মানেই অনেকের কাছে উষ্ণ চাদরের ওম আর গরম পানীয়ের চুমুকে গা এলিয়ে দেওয...

২৩ নভেম্বর মালিকদের প্রস্তাব ও ডিসেম্বরে কার্যকরের আশা মজুরি বোর্ডের

পোশাক শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে আগামী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা