সংগৃহীত
রাজনীতি

মাইক লাগাচ্ছে সমাবেশস্থলে 

নিজস্ব প্রতিবেদক: জামায়াত দাবি করেছে পুলিশের পক্ষ থেকে সমাবেশের মৌখিক অনুমতি পাওয়া গেছে। তাই দলের নেতাকর্মীরা সমাবেশস্থল মতিঝিলে মাইক লাগানোর কাজ শুরু করেছেন।

আরও পড়ুন: নিরপেক্ষ নির্বাচনের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ

ডিএমপি ও জামায়াত সূত্রে জানা যায়, সংঘাত এড়াতে কয়েকটি শর্তে মৌখিক একটি অনুমতি দেওয়া হয়েছে। এরপরই মহাসমাবেশস্থলে নেতাকর্মীদের আসার নির্দেশ দিয়েছে দলটি।

জামায়াতের কেন্দ্রীয় নেতা মোবারক হোসেনের নেতৃত্বে ৩ সদস্যের প্রতিনিধিদল আরামবাগ আল হেলাল পুলিশ বক্সে আলোচনার জন্য প্রবেশ করেছেন। ডিএমপির জয়েন্ট কমিশনার লিটন কুমার সাহার সঙ্গে সেখানে বৈঠক করছেন তারা।

সকাল সাড়ে ৭টায় আরামবাগ মোড়ে গিয়ে দেখা গেছে, ব্যারিকেড দিয়ে শাপলা চত্বরের প্রবেশ মুখ বন্ধ করে রাখা হয়েছে। ব্যারিকেডের একপাশে পুলিশের ব্যাপক উপস্থিতি, অন্যপাশে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা । এ সময় তাদের সরকার ও পুলিশবিরোধী নানান স্লোগান দিতে দেখা যায় তাদের।

আরও পড়ুন: ঢাকায় আজ কী হবে

এর আগে শুক্রবার (২৭ অক্টোবর) রাতে দলটি গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে শাপলা চত্বরে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে। ‍দলটির ভারপ্রাপ্ত আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান ঘোষিত কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার জন্য দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাছুম জানান, ঢাকায় জামায়াত ঘোষিত ২৮ অক্টোবরের মহাসমাবেশ বানচাল করার অসৎ উদ্দেশ্যে সরকার নেতাকর্মীদের ভয়ভীতি দেখাচ্ছে। দেশের বেশকিছু এলাকায় টহলের নামে পুলিশ পিকআপ ভ্যানে চড়ে বাঁশি বাজিয়ে ত্রাস সৃষ্টি করছে। নেতাকর্মীদের বাড়ি-ঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও কর্মস্থলে হামলা চালানো হচ্ছে। বাড়ি-ঘরের মূল্যবান জিনিসপত্র ভাঙচুর করে ব্যাপক ক্ষতি করা হচ্ছে।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা