ছবি : সংগৃহিত
সারাদেশ

গাইবান্ধায় বিয়ের গাড়ি ভাংচুর, স্বর্ণালংকার ছিনতাই

গাইবান্ধা জেলা প্রতিনিধি: গাইবান্ধায় বিয়ের গাড়ি আটকে ভাংচুর করে স্বর্ণালংকার ও টাকা ছিনতাইসহ চালককে মারধরের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে এক সাব-রেজিস্ট্রারে চলছে ৬ অফিস

শুক্রবার (১৮ আগস্ট) বিকেলে গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের দারিয়াপুর ঝাউবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় গাইবান্ধা কার ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি রবিন সেন থানায় অভিযোগ করেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট শুক্রবার বিকেলে ড্রাইভার মো. মোতালেব মিয়া ও মো. নুরুজ্জামান মিয়া বরযাত্রী নিয়ে সদর উপজেলার কামারজানী বাজার থেকে গাইবান্ধা শহরের দিকে আসছিল।

আরও পড়ুন: বেগম জিয়া বাংলাদেশের নেলসন ম্যান্ডেলা

পথে ঝাউবাড়ী এলাকায় আসলে ওই এলাকার চিহ্নিত অপরাধী শুভ মিয়া ও মকবুল হোসেন রাস্তায় গাছের গুড়ি ফেলে গাড়ি আটকিয়ে ড্রাইভারদের মারধর করা শুরু করে।

এ সময় দুটি গাড়ির গ্লাস ভাংচুর করে ৪০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ড্রাইভারদের উদ্ধার করে।

আরও পড়ুন: বিশ্ববাজারে ফের কমেছে স্বর্ণের দাম

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা