সারাদেশ

জমি লিখে না দিলেই মামলা!

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে আদালতের রায় পাওয়ার পরেও বসত ভিটায় ঘর তুলতে দিচ্ছে না প্রতিপক্ষ। উপজেলার রানাপাশা ইউনিয়নের দক্ষিণ তেঁতুলবাড়িয়া গ্রামের আব্দুল কাইউম মোল্লা পৈতৃক জমিতে বসত ভিটা তুলতে গেলে বারবার বাধা গ্রস্ত হচ্ছেন।

আরও পড়ুন : ৫ ভরি স্বর্ণ ও ২ টি মোটর সাইকেলসহ গ্রেফতার ৪

ভুক্তভোগী কাইউম মোল্লা বলেন, আমার বাড়িতে ১২০২ দাগে ২৬ ও ২৭ খতিয়ানে সাড়ে ৫ শতাংশ জমি রয়েছে। আমি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বরাবর আবেদন করলে চেয়ারম্যান কাগজপত্র দেখে আমাকে জমি দখল বুঝিয়ে দিয়েছে। পরবর্তীতে আমার প্রতিবেশী কামাল মোল্লা ও মজিবর মোল্লা জীবন নাশের হুমকী দিয়ে আমার জমি থেকে তাড়িয়ে দিয়েছেন। ঐ জমিতে ঘর তোলা যাবেনা। জমিটা তাদের দরকার। তাই জমিটা তাদের কাছে বিক্রি করে দিতে হবে।

জমি বিক্রি না করায় প্রতিপক্ষরা আদালতে তাদের বিরুদ্ধে ৫টি মিথ্যো মামলা দিয়েছে। ওই সব মামলায় আদালতের কাইউম মোল্লার পক্ষে দিলেও সে রায় মানছেন না প্রতিপক্ষ কালাম ও মজিবর।

আরও পড়ুন :অবৈধভাবে বালু উত্তোলন, গ্রেফতার ৩

জমি দখলে নিতে না পারায় একের পর এক সাজানো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। মামলায় তারা হেরে যাওয়ার পর নারী ও শিশু নির্যাতন আইনে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দিয়েছে। মামলাবাজ কামাল মোল্লা ও মজিবর মোল্লা তাদের কাছে জমি লিখে দিতে চাপ দিচ্ছে। বৃদ্ধা মাকে নিয়ে নিজ জমিতে ঘর তুলে থাকতে পারছেন না কাইউম মোল্লা। বাধ্য হয়ে পরিবার নিয়ে ঢাকায় খুব কষ্টে থাকতে হচ্ছে। ভুক্তভোগী কাইউম মোল্লা প্রধানমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনী কাছে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন।

এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, কামাল মোল্লা ও মজিবর মোল্লা শুধু কাইউম মোল্লাকেই নয় পাশের অন্য পরিবারকেও মামলা দিয়ে হয়রানি করেছে।

আরও পড়ুন :শিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে গ্রেফতার ১

অভিযোগে বিষয় জানতে মজিবর মোল্লা বলেন, তারা আমাদের জমি বুঝিয়ে দিচ্ছেনা। তাই ১৪৪ ধারায় মামলা দায়ের করেছি। পক্ষপাতিত্ব শালিশীর কারনে চেয়ারম্যান কাছে আর যাইনি। তবে তিনি এই বাড়িতে ৪ শতাংশ জমি পাবেন বলে স্বীকার করেন। আমাদের প্রয়োজন হওয়ায় ৪ শতাংশ জমি ক্রয়ের প্রস্তাব দিয়েছি চেয়ারম্যানের কাছে।

এ বিষয়ে রানাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাজাহান হাওলাদার বলেন, আমি সালিশি করে দিয়েছিলাম। কিন্তু কয়দিন পরে তা না মেনে তারা উল্টো কাইউয়ুমের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। কামাল মোল্লা ও মজিবর মোল্লা তাদের কাছে জমি বিক্রি করে দিতে বলছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

‘পথের পাঁচালী’ দেখে মুগ্ধ নোলান

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

‘ইত্যাদি’তে পুতুলের স্বপ্নজয়ের গল্প

‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতা দিয়ে দ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা