ছবি : সংগৃহিত
সারাদেশ
প্রশাসনের ভেঙ্গে ফেলার নোটিশ

সরকারী খাস জমি বাউন্ডারী দিয়ে দখল!

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুরে বারবাকপুরে সাধারণ মানুষের চলাচলের রাস্তা দেয়াল দিয়ে দখলের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় মাওলানা মো. কবির উদ্দীনের বিরুদ্ধে সরকারী খাস জমি দখল করে বাউন্ডারী ওয়াল তুলে জমি দখলের এমন অভিযোগ করেছেন স্থানীয়রা।

আরও পড়ুন: আ’লীগ প্রার্থী সাজ্জাদুলকে জয়ী ঘোষণা

এসিল্যান্ডের নির্দেশেও ভাঙ্গছেন না অবৈধ বাউন্ডারী ওয়াল। তার ক্ষমতার উৎস কোথায়? স্থানীয় মানুষ ও সরকারী নির্দেশ না মানায় মুলত সরকারকে বৃদ্ধঙ্গুলী প্রদর্শন করেছেন তিনি।

অভিযোগের সুত্রে ঘটনাস্থালে গিয়ে দেখা যায় সরকারী জমি দখল করায় জনগনের চলাচলের রাস্তা সংকুচিত হয়ে আছে। গত ২২ বছর ধরে সরকারী জমি দখল করে রেখেছেন তিনি। কারও কোন অনুরোধেও তোয়াক্কার করছেন না তিনি।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক যুবলীগ নেতা বলেন, জনগণের চলাচলের অসুবিধার কথা জানিয়ে আমি নিজে তাকে অবৈধ দেয়াল অপসারণের জন্য অনুরোধ করছি। কিন্তু তিনি কারো কথা শুনেন নাই। এমনকি গত ২৫ জুলাই সরকারের ৭ দিনের নোটিশ পেয়েও এবং সরকারের খাস জমি দখলের কঠোর শাস্তি বিধানের কথা জেনেও এখন পর্যন্ত অবৈধ স্থাপনা সরানোর কোন ব্যাবস্থা নেন নি।

আরও পড়ুন: মরে যাবো, কারো ক্ষতি করবো না : রতন

তিনি ওয়াল ভেঙ্গে দিবেননা বলে জানিয়ে দিয়েছেন। তিনি ইতোমধ্যেই দেয়াল অপসারন না করতে উপজেলা প্রশাসনে ছোটাছুটি করছেন। তার এমন ঔদ্ধত্বপূর্ণ আচারণে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে আছে। তাদের প্রশ্ন কার অদৃশ্য ইশারায় তিনি সরকারকে বৃদ্ধাঙ্গুলী দেখাচ্ছেন? তার খুটির জোর কোথায়?

মাদ্রসার পরিচালক মাওলানা মো. কবির উদ্দীন ফোনে জানান, তিনি অফিসিয়াল কাজে রাজাপুর আছেন। তবে তিনি সরকারী জমিতে বাউন্ডারী ওয়াল অপরসারণ করতে রাজাপুর এসিল্যান্ডের নোটিশ পেয়েছেন বলে স্বীকার করেন। তবে যে জমিতে বাউন্ডারী ওয়াল দেওয়া হয়েছে সে জমি সরকারী হলেও এটা তাদের দান করা জমি। অথচ স্থানীয়রা বলেন, সি এস নকশাতেও এটি ৩৫ ফুট রাস্তা। যা ব্রিটিশ সরকারের আমল হতে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: স্ব-পরিবারে সমুদ্র দর্শনে রাষ্ট্রপতি

এছারা, তিনি তার বারিতে একটি গরুর খামার পরিচালনা করে আসছেন। সেখানে গরুর পয়:নিষ্কাশন ব্যবস্থা পরিবেশের অনুকুলে ছিলনা। গরুর মল(গোবর) গর্ত না করে পাশেই ফেলে রাখছে। পরে শুকিয়ে গেলে সার হিসেবে কাজে লাগাচ্ছেন।

গরুর গোবর এভাবে খোলা স্থানে রেখে দেওয়ায় ঐ স্থানে ডেংঙ্গু মশার লার্ভা থাকতে পারে বলে জানান স্থানীয়রা। এতে মহামারী ডেংগুসহ নানা প্রকার রোগ ব্যধি হতে পারে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

মাইক্রোসফটের সেবায় বিপর্যয়, বিশ্বজুড়ে ভোগান্তিতে লাখো ব্যবহারকারী

বিশ্বের বিভিন্ন দেশে মাইক্রোসফটের একাধিক অনলাইন সেবা একযোগে বিকল হয়ে যাওয়ায...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

খাগড়াছড়িতে নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় চেঙ্গী নদীতে পড়ে বাদল ত্র...

নওগাঁয় দেবোত্তর সম্পত্তি রক্ষার দাবিতে মানববন্ধন

নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চকভবানী গ্র...

১৫০ বছর বাঁচতে চান পুতিন!

বার্ধক্যকে বুড়ো আঙুল দেখিয়ে মানবজীবনকে দীর্ঘায়িত করার এক অভিনব ও চাঞ্চল্যকর ব...

ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদ্রাসা শিক্ষককে গণপিটুনি

নোয়াখালীর বেগমগঞ্জে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯)...

দীপিকার গলায় ‘ফি আমানিল্লাহ’ লেখা হার!

বলিউড অঙ্গনে ধর্মীয় লিপি বা পবিত্র বাণী খচিত অলংকার ফ্যাশনের অনুষঙ্গ হিসেবে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা