সারাদেশ

নোয়াখালীতে জামায়াতের ঝটিকা মিছিল

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে পুলিশের অনুমতি না পেয়ে ঝটিকা মিছিল করেছে জেলা জামায়াতে ইসলামী।

আরও পড়ুন : ঝালকাঠিতে বিএনপির প্রতিবাদ সমাবেশ

সোমবার (৩১ জুলাই) সকাল ৭টার দিকে জেলা জামায়াতে ইসলামীর উদ্যেগে জেলা শহর মাইজদীর প্রধান সড়কে এই ঝটিকা মিছিল বের করা হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক জামায়াত নেতা বলেন, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ইসহাক খন্দকারের নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ আটককৃত সকল নেতাকর্মির মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রেণের দাবিতে এই ঝটিকা মিছিল বের করা হয়। পুলিশের অনুমতি না পেয়ে সোমবার সকাল ৭টার দিকে এই মিছিল বের করা হয়।

আরও পড়ুন : রংপুরে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীকে স্বারকলিপি

জেলা জামায়াত ইসলামীর একাধিক নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যায়, বাংলাদেশ জামায়াতে ইসলামী গত ৩০ জুলাই দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করে। এরপর নোয়াখালী জেলা জামায়াতের নেতৃবৃন্দ জেলা পুলিশ বরাবর অনুমতি চেয়ে আবেদন করে অনুমতি লাভে ব্যর্থ হয়। গতকাল রোববার (৩০ জুলাই) জেলা পুলিশের সতর্ক অবস্থানের কারণে কেন্দ্রীয় কর্মসূচি পালন করতে পারেনি তারা। একপর্যায়ে সোমবার সকালে কৌশলে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করা হয়। পরে পুলিশ উপস্থিত হওয়ার আগেই জামায়াত নেতৃবৃন্দ কর্মসূচি শেষ করে চলে যায়।

সমাবেশে উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা নিজাম উদ্দিন ফারুক, নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসনের জামায়াত ইসলামী মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ সাইয়েদ আহমেদ, নোয়াখালী আইজীবী সমিতির সাবেক সেক্রেটারী জামায়াত নেতা এডভোকেট তাজুল ইসলাম, নোয়াখালী আইজীবী সমিতির সাবেক সভাপতি জামায়াত নেতা এডভোকেট আব্দুল ওয়াদুদ ভুইয়া, নোয়াখালী আইজীবী সমিতির বর্তমান সেক্রেটারী জামায়াত নেতা এডভোকেট আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, নোয়াখালী শহর ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ সাইফ প্রমূখ।

আরও পড়ুন : নোয়াখালীতে বিএনপির জনসমাবেশ

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, ঝটিকা মিছিলের বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছি।

আবেদন করেও অনুমতি না পাওয়ার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, আমি কোন অনুমতি চাওয়ার কাগজ পাইনি।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

হাম উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৪৬

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

ব্রেকআপের পর মন খারাপ নয়,পার্টি করা উচিত: জেনিফার লোপেজ

প্রেম, বিয়ে ও বিচ্ছেদের নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেলেও জীবনকে ইতিবাচকভাবেই দে...

‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? গুঞ্জন উড়িয়ে দিলেন নির্মাতা

নতুন সিনেমা ‘কিং’ নিয়ে ফিরছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ছবিটি...

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যা ও ভূমিধসের সতর্কতা

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ এবং সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা