সারাদেশ

চালককে হত্যা করে বাইক ছিনতাই, গ্রেফতার ২

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে পূর্ব চরবাটা ইউনিয়নের বাঁশখালি স্লুইজ গেইট এলাকায় ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক মো. করিম (২৫) হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকা সন্দেহে জসিম উদ্দিন পারভেজ (২৮) ও আক্তার হোসেন (৩৫) নামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : সংলাপ নিয়ে হস্তক্ষেপ করবে না যুক্তরাষ্ট্র

গ্রেফতারকৃতরা হলেন, হাতিয়ার হরণী ইউনিয়নের বয়ারচর গ্রামের আবদুর রহমানের ছেলে জসিম উদ্দিন পারভেজ ও নবীপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে আক্তার হোসেন।

বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে গ্রেফতার আসামিদের বিচারিক আদালতে পাঠানো হয়। এর আগে, গতকাল বুধবার দিনগত রাতে হাতিয়ার হরণী ও চানন্দী ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করা হয়। তবে ঘটনার পর থেকে এখনও পর্যন্ত নিহত করিমের মোটরসাইকেলটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুন : পাকিস্তানে হামলায় ১২ সেনা নিহত

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার রাত ১২টার দিকে চানন্দী ইউনিয়নের প্রকল্প বাজার থেকে চেয়ারম্যান ঘাট যাওয়ার জন্য অজ্ঞাত দুই ব্যক্তি করিমের মোটরসাইকেলটি ভাড়া করে। সে হিসেবে দুই যাত্রীকে মোটরসাইকেলে নিয়ে প্রকল্প বাজারের সাহাব উদ্দিনের হোটেলের সামনে থেকে চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে রওনা করে করিম। পরদিন সোমবার সকালে স্থানীয় লোকজন সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের বাঁশখালি স্লুইজ গেইট সংলগ্ন খালের ভিতর গলায় গামছা পেঁচানো অবস্থায় করিমের মৃতদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে। তবে ঘটনাস্থলে বা আশপাশের কোথাও তার মোটরসাইকেলটি পাওয়া যায়নি। স্থানীয় এবং নিহতে পরিবারের লোকজনের ধারণা ছিল, দূর্বৃত্তরা করিমকে শ্বাসরোধ করে হত্যার পর তার মোটরসাইকেলটি ছিনতাই করে নিয়ে যায়।

নোয়াখালীর এসপি মো.শহীদুল ইসলাম বলেন, মোটরসাইকেল চালক করিম হত্যার ঘটনায় তার ভাই সাখওয়াত হোসেন বাদী হয়ে অজ্ঞাত একাধিক আসামির বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। মামলার তদন্তে পারভেজ ও আক্তার এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তাদের গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত বলে জানায়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা