প্রতীকী ছবি
সারাদেশ

ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালীতে ট্রেনে কাটা পড়ে নাদের মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকেলে ভাটিয়াপাড়া একপ্রেস ট্রেনের ইঞ্জিনের নিচে পড়ে মারা যান তিনি।

নিহত নাদের মোল্লা বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, নাদের মোল্লা বহরপুর থেকে কালুখালীতে তার জামাতার বাড়ি বেড়াতে আসছিল। ভাটিয়াপাড়া ট্রেনের ইঞ্জিন লাইন পরিবর্তনের সময় তিনি রেললাইন পার হচ্ছিলেন। ইঞ্জিনচালক তাকে লাইন ছাড়ার জন্য বার বার সংকেত দিলেও লাইন ছাড়েনি। ফলে ইঞ্জিনের চাকায় কাটা পরে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আরও পড়ুন : কিশোরগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিহত ২

নিহতের জামাতা আব্দুস ছাত্তার বলেন, শ্বশুর কানে কম শুনতেন। তিনি বেড়াতে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে রাজবাড়ী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমনাথ বসু বলেন, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারের গোলাবাড়িয়া কাঁচাবাজারে চারতলা ভবন...

ভোলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল, জানে না পুলিশ

ভোলায় মশাল মিছিল ও স্লোগান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা...

ভারত থেকে টাকা পাঠিয়ে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে আ’লীগ: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আ...

চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন, নেতৃত্ব বাছাই করবেন দেড় লাখ ভোটার

সবুজ গালিচায় মোড়া চা বাগানগুলোর শ্রমিক লাইনে এখন কেবলই ভোটের উচ্ছ্বাস আর পর...

শুক্রবারও আশুলিয়ায় খোলা ছিলো ১১৮টি তৈরী পোশাক কারখানা

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের ফলে গত কয়েকদিন ধরে সাভার ও আশুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা