সারাদেশ

রাজশাহীর অভিজ্ঞতা কাজে লাগাতে চায় গাজীপুরসহ চার নগর কর্তৃপক্ষ

রাজশাহী ব্যুরো

পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম থেকে অভিজ্ঞতা নিতে চায় দেশের চারটি নগর কর্তৃপক্ষ। এ লক্ষ্যে রাজশাহীতে তিন দিনব্যাপী অভিজ্ঞতা বিনিময়, পারস্পরিক শিক্ষা, মূল্যায়ন ও পরিকল্পনা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়। এতে গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন এবং কক্সবাজার পৌরসভার প্রশাসক, কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিরা অংশ নেন। পাশাপাশি এলজিইডি, জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) ও প্রকল্পের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম।
অনুষ্ঠানে গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম বলেন, রাজশাহীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার যে পরিবেশ ও উদ্যোগ তাঁরা দেখেছেন, তা প্রশংসনীয়। রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে রাজশাহী এগিয়ে যাচ্ছে। রাজশাহী সফরের অভিজ্ঞতা ও অর্জন গাজীপুর সিটি করপোরেশনের কার্যক্রমে কাজে লাগাতে চান তাঁরা।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউডিসিজিপি প্রকল্পের টিম লিডার রেমন্ড গার্সিয়া গো, প্রকল্প পরিচালক এ এস এম রাশেদুর রহমান, রাসিকের সচিব সোহেল রানা এবং প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মো. মামুন।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবলে ট্রেনিং স্পোর্টিং চ্যাম্পিয়ন

নরসিংদীর রায়পুরায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট মেগা ফাইনা...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

শ্রমিক আন্দোলনে উসকানি-ভাঙচুরের অভিযোগ, সাভারে ছাত্রলীগ কর্মী আটক

সাভারে নূন্যতম মজুরী বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের চলমান আন্দোলনে উসকানি, ভা...

রাজশাহীর অভিজ্ঞতা কাজে লাগাতে চায় গাজীপুরসহ চার নগর কর্তৃপক্ষ

পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে রাজশাহীর বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম থেকে অভিজ্...

কুলাউড়া সীমান্তে ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার 

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর বিশেষ অভিযানে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা...

কুড়িগ্রাম টেক্সটাইল মিলের তুলা গুদামে পুষ্টিচাল মিশ্রণ মিল, অনুমোদন নিয়ে প্রশ্ন

কুড়িগ্রাম টেক্সটাইল মিলের বর্ধিত তুলা গুদামের ভেতরে হঠাৎ করেই গড়ে উঠেছে &lsqu...

সাভারে পার্কিং করা লাব্বায়েক পরিবহনের বাসে দুর্বৃত্তদের আগুন

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে পার্কিং করে রাখা লাব্বায়েক পরিবহনের একটি যাত্রীবাহী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা