সারাদেশ

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ অভিযান শুরু

পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড় সীমান্তে সব ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতিরোধে বিশেষ অভিযান শুরু করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার প্রায় ১৩৬ কিলোমিটার সীমান্তের দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে দিন-রাত টহলের পাশাপাশি আধুনিক নজরদারি জোরদার করা হয়েছে। নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে এই বিশেষ নজরদারি কার্যক্রম শুরু হয়। অভিযানের অংশ হিসেবে সীমান্ত এলাকায় সিসিটিভি ক্যামেরা, বিশেষ ড্রোন এবং দুর্গম পথে চলাচলের উপযোগী অল-টেরেইন ভেহিকল (এটিভি) ব্যবহার করা হচ্ছে।

​বিজিবি সূত্র জানায়, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান ঠেকানোর পাশাপাশি সীমান্ত সুরক্ষা এবং স্থানীয়দের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপরতা বাড়ানো হয়েছে। আকাশপথে নজরদারির জন্য ড্রোন এবং স্থলপথে গতিশীল টহলের জন্য এটিভি ও সিসিটিভি ক্যামেরার সমন্বয়ে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

​নজরদারির পাশাপাশি সীমান্ত অপরাধ দমনে স্থানীয় বাসিন্দাদের সম্পৃক্ত করতে বিভিন্ন এলাকায় মাইকিং ও জনসচেতনতামূলক সভা করছে বিজিবি। এসব সভার মাধ্যমে সীমান্তবর্তী এলাকার মানুষকে আইনকানুন ও সীমান্ত অপরাধের ঝুঁকি সম্পর্কে সতর্ক ও সচেতন করা হচ্ছে।

​এ বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস বলেন, সীমান্ত সুরক্ষা এবং সীমান্তবর্তী মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় বিজিবি সব সময় সতর্ক ও সজাগ রয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের নজরদারি, টহল ও সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গজারিয়ায় বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন হাজারো মানুষ

আজ শুক্রবার সকালে গজারিয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয় বৃহৎ পরিসরের...

জাকির নায়েকের সংগঠনের সম্পদের দিকেও নজর দিল ভারত সরকার

ভারতে নিষিদ্ধ ঘোষিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন (আইআরএফ) এবং এর প্রতিষ্ঠাতা জাক...

তেল স্থাপনায় হামলার জেরে ইয়েমেনে সৌদি বিমান হামলা, নিহত ১১

ইয়েমেনে আবারও তীব্র হয়েছে সৌদি আরব ও হুথি বিদ্রোহীদের সংঘাত। সৌদি আরবের একটি...

পঞ্চগড় সীমান্তে অনুপ্রবেশ ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ অভিযান শুরু

পঞ্চগড় সীমান্তে সব ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও চোরাচালান প্রতির...

মাদারীপুরে পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা 

মাদারীপুরে স্ত্রীকে তালাক দেয়ার পরের দিন শহরের ভাড়া বাসায় সাইফুল ভুইয়া (২২) ন...

পানির ট্যাংকে ঢুকেও রক্ষা পাননি, গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগনেতা

মৌলভীবাজারে পুলিশের অভিযানের সময় বাড়ির পানির ট্যাংকের ভেতরে লুকিয়েও রক্ষা...

আশুলিয়ায় নাশকতার উদ্দেশ্যে রাখা ৫ তাজা ককটেল উদ্ধার

শিল্পাঞ্চল আশুলিয়ার বাইপাইল এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের একটি আন্ডারপাস থেক...

কুলাউড়ায় শ্যালিকা হত্যার দায়ে দুলাভাইকে মৃত্যুদন্ড

মৌলভীবাজারের কুলাউড়ায় স্ত্রী ও তার শিশুসন্তানকে হত্যাচেষ্টা এবং শ্যালিকাকে হত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা