সারাদেশ

হাতিয়াতে ৩০ জেলে আটক

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীতে মাছ ধরায় ৩০ জেলেকে আটক করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা ২টি ট্রলার ও ৩৬০ কেজি (৯ মণ) সামুদ্রিক মাছ জব্দ করা হয়।

আরও পড়ুন: আমিরাতে অগ্নিকাণ্ডে ৩ বাংলাদেশির মৃত্যু

সোমবার (২৯ মে) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড ও উপজেলা মৎস্য বিভাগের যৌথ অভিযানে হাতিয়ার তমরদ্দি ঘাট এলাকা সংলগ্ন মেঘনা নদী থেকে তাদের আটক করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, মৎস্য সম্পদ রক্ষায় প্রজনন মৌসুমে গত ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত মোট ৬৫ দিন দেশের সামুদ্রিক জলসীমায় যেকোনো প্রজাতির মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে মেঘনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তমরদ্দি এলাকা থেকে অভিযানে ২টি ট্রলার, ৩০ জন জেলে ও ৩৬০ কেজি সামুদ্রিক মাছ জব্দ করা হয়। পরে আটক জেলেদের থেকে সিনিয়র মৎস্য কর্মকর্তা মানস মণ্ডল ৫৬ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং জব্দকৃত মাছ স্থানীয় এতিমখানা ও গরিব দুস্থদের মধ্যে বিতরণ করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কে এম শাফিউল কিঞ্জল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

হুমায়ুন কবিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা