সারাদেশ

অবরুদ্ধ থেকে মুক্ত পেল ৩ পরিবার

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে রাস্তায় বাঁশের বেড়া দিয়ে এক বাড়ির তিন পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগের পর ওই পরিবারকে মুক্ত করে দিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান। আজ (৩০মে) মঙ্গলবার বিকেলে অবরুদ্ধ পরিবারকে মুক্ত করে দেন তিনি। এ সময় সহযোগিতায় ছিলেন ঈশ্বরগঞ্জ থানার এসআই কামরুল ইসলাম রাসেলের নেতৃত্বে পুলিশের একটি টিম।

আরও পড়ুন : সামাজিক স্থিতিশীলতা উন্নয়নের পূর্বশর্ত

জানা গেছে, ওই তিন পরিবার গত ৫ দিন ধরে অবরুদ্ধ অবস্থায় মানবেতর জীবনযাপন করছিলেন। জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা বাড়ি থেকে বের হওয়ার রাস্তায় বাঁশ দিয়ে বেড়া বেঁধে অবরুদ্ধ করে রেখেছিল। যাতায়াতের রাস্তা বন্ধ করায় আশেপাশের আরও পাঁচ বাড়ির ১৪ পরিবার দুর্ভোগ পোহাচ্ছিলেন। ফলে ছয় বাড়ির ১৭ পরিবারের চলাচলে বাঁধা হয়ে দাঁড়িয়েছিল বাঁশের বেড়া। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছিল অবরুদ্ধ পরিবার। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) হাফিজা জেসমিন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মাহবুবুর রহমানকে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিতে বলেন। অবরুদ্ধ পরিবারগুলো ছিল উপজেলার পৌর এলাকার কাকনহাটি গ্রামের বাসিন্দা। তারা হলেন ওই গ্রামের ফজলুল হকের ছেলে মো. বাচ্চু মিয়া(৪৩) ও তাঁর ভাইয়েরা।

মুক্তি পাওয়া পরিবারগুলো জানায়, চার-পাঁচদিন যাতায়াতসহ নানা দুর্ভোগ ও আতঙ্কে ছিলাম ।আমাদের ছেলে মেয়েরা এখন পড়াশোনা করতেও বের হতে পারছিলো না। আজ ইউএনও ও এসিল্যান্ড স্যারের সহযোগিতায় আমরা মুক্তি পেয়েছি। আমরা তাদের ধন্যবাদ জানাই।'

আরও পড়ুন : ভারতে বাস দুর্ঘটনায় নিহত ৭, আহত ১৬

এ ঘটনায় অভিযুক্তরা হলেন, একই গ্রামের মৃত নূর হোসেন মোঃ ফজলুর রহমান (৬০), মোঃ ফজলুর রহমানের ছেলে মোঃ সোহাগ মিয়া (২৮),মোঃ রহিছ উদ্দিন (৬২), মোঃ আসব আলী (৫৫), মোহাম্মদ আলী (৪৫), মোঃ চাঁন মিয়া (৫৬), মোঃ এখলাছ উদ্দিন (৫০)। এসিল্যান্ড ও ঈশ্বরগঞ্জ থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায় অভিযুক্তরা।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার মহোদয়ের নির্দেশনায় একটি লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করে অবরুদ্ধ তিন পরিবারকে মুক্ত করে দেওয়া হয়েছে। অভিযুক্তদের বাড়িতে পাওয়া যায়নি।'

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

হামের উপসর্গে আরও ৮ মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দেশে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন কর...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

গুইমারায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

খাগড়াছড়ির গুইমারায় মাইক্রোবাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটরসা...

ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যেসব ছাত্রনেতা

চূড়ান্ত পর্যায়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠন...

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল তারা গুপ্ত-সুপ্ত: আইনমন্ত্রী

যারা ফ্যামিলি কার্ডের বিপক্ষে ছিল, তাদের ‘গুপ্ত-সুপ্ত’ বলে মন্তব্...

নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ৩ জনের কারাদণ্ড

নোয়াখালীর বেগমগঞ্জে মাদকবিরোধী অভিযানে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থ...

জামিন না পেয়ে আইনজীবী ও স্ত্রীকে কুপিয়ে জখম, মূল আসামি গ্রেফতার

মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় ক্ষুব্ধ হয়ে নিজের আইনজীবী ও তার স্ত...

প্রাকৃতিক উপায়ে যেভাবে ঘর থেকে টিকটিকি দূর করবেন

ঘরে ঢুকতেই দেয়াল বেয়ে টিকটিকি ছুটে বেড়ানোর দৃশ্য অনেকের কাছেই অস্বস্তিকর। যদি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা