সারাদেশ

সাংবাদিককে হত্যার হুমকি

আব্দুর রাজ্জাক সরদার, কেশবপুর : যশোর জেলার কেশবপুরে কেশবপুর নিউজ ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক নবচেতনা পত্রিকার কেশবপুর প্রতিনিধি সাংবাদিক রাজীব চৌধুরীকে হত্যার হুমকি দিয়েছে কেশবপুর শহরের আলমগীর সিদ্দিকী টিটু।

আরও পড়ুন : মুসলমানদের গবেষণায় বিনিয়োগ করতে হবে

এ বিষয়ে কেশবপুর নিউজ ক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রাজীব চৌধুরী কেশবপুর থানায় জীবনের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরী করেছেন যার নং-১৪২৭,তাং-৩০ /০৫/২০২৩। ডায়েরীসূত্রে জানা যায়, ০১ লা ডিসেম্বর ২০২২ খ্রিঃ, রোজ বৃহস্পতিবার দুপুরে কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলামকে হত্যার হুমকি দেয় আলমগীর সিদ্দিকী টিটু। সেই সম্পর্কিত নিউজ দৈনিক নবচেতনা পত্রিকায় প্রকাশের জেরে এবং গতকাল সাংবাদিক রাজীব চৌধুরী তার ফেসবুক ওয়ালে সাবেক ০১ নং ত্রিমোহিনী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোহাম্মদ আলী কে মারপিটের ঘটনার বর্ণনা আপলোড করাতে আলমগীর সিদ্দিকী টিটু তাকে মেসেঞ্জারে খুন জখম করার হুমকি দেয়।পূর্বেও আলমগীর সিদ্দিকী টিটু সাংবাদিক রাজীব চৌধুরী কে বিভিন্ন ধরনের হুমকি দিয়েছিল।

এছাড়া আরও জানা গেছে,গতকাল আলমগীর সিদ্দিকী টিটু সাংবাদিক রাজীব চৌধুরী কে হত্যার হুমকি দিলে সে ৯৯৯ এ ফোন দেয়। তৎক্ষনাৎ ভালুকঘর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এস আই মিজান সাংবাদিক রাজীব চৌধুরী কে সাতবাড়িয়া বাজার থেকে নিরাপত্তা দিয়ে বাসায় পৌঁছে দেয়।বর্তমানে সাংবাদিক রাজীব চৌধুরীর পরিবার আতঙ্কে আছে।

আরও পড়ুন : মেক্সিকোয় পুলিশের সাথে সংঘর্ষে নিহত ১০

এ বিষয়ে আলমগীর সিদ্দিকী টিটুর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা