সারাদেশ

দোকান উপহার দিল কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন

ভেলা প্রতিনিধি : ভোলায় দরিদ্র অসহায় মানুষকে স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহণ করেছে দাতব্য প্রতিষ্ঠান কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন।

আরও পড়ুন : সামাজিক স্থিতিশীলতা উন্নয়নের পূর্বশর্ত

মঙ্গলবার বিকেলে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন ও ইলিশা ইউনিয়ন এ দুটি অসহায় দরিদ্র পরিবারকে দুটি দোকান উপহার দেয়া হয়। দোকান দুটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুল ইসলাম এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: বাহাউদ্দিন।

দোকান পেয়ে মিরাজ জানান, আগে তিনি রিক্সা চালাতেন এবং সড়ক দুর্ঘটনায় একটি পা হারান। পা হারিয়ে বেকার হয়ে পরেন তিনি। পরে কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন তার কৃত্তিম পা লাগিয়ে দেয় এবং বাবসা করার জন্য দোকান করে দেন।

আরও পড়ুন : সুষ্ঠু নির্বাচনের পক্ষে থাকলে ভয় নেই

এর আগেও দরিদ্র অসহায় মানুষকে স্বাবলম্বী করার জন্য রিক্সা, ভ্যানগাড়ি, সবজি, সেলাই মেশিন, গরু বিতরণ এর মত নানাবিধ কাজ করে এ ফাউন্ডেশন। ফাউন্ডেশন এর প্রতিষ্ঠা সভাপতি ফাহামিনা মাসুদ শুভ্রা জানান সমাজের অসহায় মানুষের পাশে থেকে কাজ করে যেতে চায় কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন। ভবিষ্যতেও তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক হাসান ইসতিয়াক (বাবু), আলতাযের রহমান কলেজ এর অধ্যক্ষ জাহানযেব আলম টিটব, নির্বাহী কমিটির সদস্য সুলতান মাহামুদ মঞ্জিল, আশরাফুল হক সোহেল সহ সংগঠনের সদস্যরা।

আরও পড়ুন : বাড়তে পারে যেসব পণ্যের দাম

তাদের এ ধরনের বাতিক্রমী উদ্যোগে খুশি নিম্নআয়ের মানুষ এবং এলাকাবাসী।

কাঞ্চন ফাতেমা ফাউন্ডেশন ২০১৯ সাল থেকে ভোলা জেলার প্রত্যন্ত অঞ্চলে নিম্নআয়ের মানুষের খাদ্য সামগ্রী, ঈদ উপহার, চিকিৎসা সেবা সহ বিভিন্ন সহযোগীতা করে আসছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা