ছবি : সংগৃহিত
সারাদেশ

প্রধান শিক্ষকের বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধভাবে বিদ্যালয়ের ১৫ হাজার টাকা মূল্যের একটি জীবিত ইউক্লিপটাস গাছ কেটে আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন : স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত

ঘটনাটি ঘটেছে উপজেলার থেতরাই ইউনিয়নের ফকির পাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে।

জানা গেছে, ওই বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলেনুর বেগম ম্যানেজিং কমিটি কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে না জানিয়ে গত রোববার (২৮ মে) বেলা ১১ টায় বিদ্যালয়ের জীবিত একটি ইউক্লিপটাস গাছ কর্তন করে নিয়ে যায়।

এ ব্যাপারে এক শিক্ষার্থী অভিভাবক সোমবার (২৯ মে) উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন।

আরও পড়ুন : জঙ্গল থেকে নারীর লাশ উদ্ধার

স্থানীয় তারা মিয়া জানান, স্কুলের গাছ কিভাবে কাটা হলো আমরা এলাকাবাসী কিছুই জানি না, বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক জরুল হক বলেন, ঘূর্ণিঝড়ে গাছের একটি অংশ ভেঙে যায়। গাছের বাকি অংশ ইউপি সদস্য আব্দুল হালিম কেটেছেন।

ইউপি সদস্য আব্দুল হালিমের সাথে কথা হলে তিনি গাছ কর্তনের কথা স্বীকার করে বলেন, গাছটি দিয়ে বিদ্যালয়ের সংস্কার কাজ করা হবে।

আরও পড়ুন : নোয়াখালীতে বিস্ফোরক মামলায় গ্রেফতার ১

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গোলেনুর বেগমের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমার বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ মিথ্যা। কে গাছ কেটেছে আমি কোন কিছু জানি না।

উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসার সাথে কথা হলে তিনি বলেন, এখনো অভিযোগ পাইনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা