ছবি : সংগৃহিত
সারাদেশ
পটুয়াখালী

স্কুল শিক্ষিকাকে অপহরণের অভিযোগ

নিনা আফরিন ,পটুয়াখালী: পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিদ্যালয়ে যাওয়ার পথে ইসরাত জাহান মৌসুমি নামে এক শিক্ষককে অপহরণের অভিযোগ উঠেছে।

আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত

রোববার (১১ জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের মুরাদনগর ও পানপট্টি ইউনিয়নের জয়মানিক গ্রামের সংযোগ ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। অপহৃত শিক্ষকের বাবা গিয়াস উদ্দিন গলাচিপা থানায় দু'জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন।

গলাচিপা থানার অফিসার ইন চার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ইসরাত জাহান মৌসুমি গত জানুয়ারি মাসে গলাচিপা উপজেলার পশ্চিম পানপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক স্কুলে যোগদান করেন।

আরও পড়ুন: দক্ষ জনশক্তি দেশের সম্পদ

এরপর থেকে পানপট্টি ইউনিয়নের জয়মানিক গ্রামের মহিউদ্দিন হাওলাদারের ছেলে মো. মাহামুদ রাব্বি তাকে উত্যক্ত করে আসছিল।

এতে ওই শিক্ষকের সাড়া না পেয়ে রোববার স্কুলে যাওয়ার পথে সংযোগ ব্রিজের ওপর রাব্বি ও তার আরেক সহযোগী স্থানীয় মনির দফাদারের ছেলে শিমুল (মোটরসাইকেল ড্রাইভার) মিলে ইসরাতের পথরোধ করে তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এসময় চিৎকার করলেও ঘটনা বুঝে ওঠার আগেই ইসরাত জাহানকে তুলে নিয়ে যায় অপহরণকারী রাব্বি।

ওই শিক্ষকের বাবা মো. গিয়াস উদ্দিন বলেন, আমি থানায় অভিযোগ করেছি। এখন পর্যন্ত আমার মেয়ের কোনো সন্ধান পাইনি। তবে রাব্বির স্বজনরা মেয়ে আমার কাছে ফিরিয়ে দেবে বলে ঘুরাচ্ছে।

আরও পড়ুন: ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

এ বিষয়ে পশ্চিম পানপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. রুজবেল্ট মিয়া বলেন, রাব্বি আমার পরিচিত কিন্তু কাছের কেউ নয়। একবার আমার সাথে ওই স্কুলে গিয়েছিল। এছাড়া আর কিছুই নয়। আমিও শিক্ষককে খুঁজছি।

এ ঘটনা সম্পর্কে পশ্চিম পানপট্টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন বলেন, আমি পিছনের গাড়িতে আসছিলাম। এসময় পথে আমাকে আমার স্কুলের সহকারী শিক্ষকরা ঘটনাটি জানায়। পরে আমি জরুরি নম্বরে ৯৯৯ এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তাদের জানাই।

আরও পড়ুন: সাংবাদিক ফেরদৌসসহ তার পরিবারে হামলা

এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইন চার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ বলেন, আমার কাছে ওই শিক্ষকের বাবা স্থানীয় রাব্বি ও শিমুলের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করেছেন। আমরা উদ্ধার অভিযান অব্যাহত রেখেছি। একই সাথে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন থানার বাহিনীও কাজ করে যাচ্ছে। এখন পর্যন্ত শিক্ষিকাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল বলেন, আমি ঘটনা সম্পর্কে অবহিত হয়েছি। যথাযথ কর্তৃপক্ষের সহায়তার জন্য অনুরোধ জানিয়েছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার হিসেবে পরিচিত আরমানকে গ্রেপ্তার করেছ...

স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ঠিক করা সম্ভব নয়: নাহিদ

দ্রুত দেশের আইনশৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনতে হলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আ...

প্রধানমন্ত্রীর আসনে বসেই ঘটেছে এ ঘটনা: সালমান

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও...

সচেতনতা-প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কৃষকরাই দেশের আসল ও শ্রেষ্ঠ মানু...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা