সারাদেশ

জঙ্গল থেকে নারীর লাশ উদ্ধার

এস আর শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুরে একটি পরিত্যক্ত ভিটার জঙ্গল থেকে অজ্ঞাতনামা (৪০) এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : বিশ্বে শান্তি নিশ্চিত করা কঠিন

সোমবার বেলা সাড়ে ১১ দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের খাগদী এলাকা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, বেলা ১১ টার দিকে খাগদী এলাকার মোশারফ হোসেন খানের একটি পরিত্যক্ত ভিটের জঙ্গলে এক মহিলার লাশ স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মহিলার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন : এই জয় সাড়ে ৮ কোটি তুর্কির

উদ্ধারকৃত লাশটি একজন হিন্দু মহিলা। লাশের সিঁথিতে সিঁদুর ছিল। হাতে শাখাও পাওয়া গেছে। এছাড়া মাথায় ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে।

মাদারীপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি, অজ্ঞাতনামা এই মহিলাকে কেউ হত্যা করে লাশটি এই স্থানে ফেলে যায়। আমরা লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি।’ ঘটনার পরপরই মাদারীপুর সিআইডির একটি দল হত্যাকান্ডের রহস্য উন্মোচনে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন : ভিসানীতি বিএনপির জন্য বড় চাপ

মাদারীপুর সিআইডির পরিদর্শক মনজুর হোসেন বলেন, ‘আমরা ঘটনা শুনেই ঘটনাস্থলে এসে ছায়াতদন্ত শুরু করেছি। লাশের আঙুলের ছাপ নেওয়ার উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আশা করছি, খুব শীঘ্রই লাশের পরিচয় শনাক্তের পাশাপাশি এই হত্যাকান্ডের আসল রহস্য বের করতে পারবো।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাতেই কার্যকর

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বা...

দূর্গাপুজায় আইন-শৃঙ্খলার বিঘ্ন ঘটার আশঙ্কা নেই: মৎস্য প্রতিমন্ত্রী

যারা অপরাধ করে দেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের দেশে আ...

বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের দুই ইউনিটের উৎপাদন বন্ধ

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

মাতৃত্বের পর নতুন ফর্মে পরিণীতি

মা হওয়ার পর দীর্ঘ বিরতি ভেঙে ফের ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন জনপ্রিয় বলিউড অভি...

সাটুরিয়ায় ১০০ পিস ইয়াবা ও ১০ লিটার মদসহ আটক ২

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার পশ্চিম কাউন্নারা ও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা