সারাদেশ

৪৮ ক্যান বিয়ারসহ যুবক আটক

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা থেকে ৪৮ ক্যান বিয়ারসহ যুবক অমিত শীলকে (১৯) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সে হাটভোগদিয়া গ্রামের ভবরঞ্জন শীলের ছেলে।

এ সময় নজরুল হোসেন রকী (২৮) নামের অপর মাদক কারবারি পালিয়েছে বলে জানিয়েছে গোয়েন্দ পুলিশ। পলাতক ব্যাক্তি উপজেলার মশদগাঁও গ্রামের রতন মাদবরের ছেলে।

গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হাটভোগদিয়া গ্রামের ভবরঞ্জনের বসত বাড়ির সামনে ফাঁকা স্থানে মাদকদ্রব্য (বিয়ার) বিক্রয় করিতেছে। পরে, অভিযান চালিয়ে রোববার রাত পৌনে ১২ টার দিকে ৪৮ ক্যান বিয়ারসহ একজনকে গ্রেফতার করে পুলিশ। এ সময় সাথে থাকা অপরজন পালিয়ে যায়।

এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের (ওসি) আবুল কালাম আজাদ বলেন, অভিযান চালিয়ে এক ব্যাক্তিকে ৪৮ ক্যান বিয়ারসহ আটক করা হয়েছে। এ সময় অপর ব্যাক্তি পালিয়ে গেছে। তাদের নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আইসক্রিমের মেয়াদ লেখা নেই, মূল্যও নেই, ব্যবসায়ীকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার যোগিনীঘাট এলাকায় উৎপাদনের তারিখ...

‘আপনি দৌলতখানে অতিথি, আমরা কিন্তু আসবো’ ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি

ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখর...

ইস্তাম্বুলে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা, ভিভিআইপি প্রটোকল

জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১...

শ্রমিক বেশে পতিত শক্তি সক্রিয় হওয়ার চেষ্টা করছে: জিএমপি কমিশনার

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার মোঃ...

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মশাল মিছিলের প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

রাজশাহীর মোহনপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা