ছবি: সংগৃহীত
সারাদেশ

পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর 

জেলা প্রতিনিধি : সিলেট নগরীর লালাদীঘির পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : পানিতে ডুবে প্রাণ গেল শিক্ষার্থীর

রোববার (২৮ মে) বিকেল ৩ টার দিকে তারা নিখোঁজ হয়।

নিহতরা শিশুরা হলো- স্থানীয় শাহজাহান আজিজ কলোনির বাসিন্দা দিনমজুর সেলিম মিয়ার মেয়ে তাইবা (৭) এবং লালাদীঘির পশ্চিমপাড়ের তোতা মিয়া কলোনির রিকশাচালক মামুন মিয়ার মেয়ে তাইবা (৭)।

আরও পড়ুন : শনাক্তে শীর্ষে মালয়েশিয়া

স্থানীয়রা জানান, রোববার বিকেলের দিকে শিশু দুটি নিখোঁজ হয়। তাদের বাবা-মা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। সন্ধ্যার দিকে স্থানীয়রা লালাদীঘির পানিতে খোঁজাখুঁজি করে শিশু দুটিকে উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ জানান, লালাদীঘির পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আরও পড়ুন : স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বাম...

আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা