জাতীয়

পানিতে ডুবে প্রাণ গেল শিক্ষার্থীর

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আফতাবনগরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থীর নাম তামজিদ (১৮)। সে বিয়াম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।

আরও পড়ুন : আবারও তুরস্কের মসনদে এরদোয়ান

রোববার (২৮ মে) সন্ধ্যায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে উদ্ধার করে নিয়ে আসা বন্ধু ছাহিল ও শাহিদ জানান, আমরা চার বন্ধু তামজিদ, ছাহিল, সাহিদ ও ধ্রুবসহ আফতাবনগরের চায়না প্রজেক্টের পাশে গোসল করতে যাই। আমরা এখানে প্রায়ই গোসল করতে আসি। আমরা তিন বন্ধু পানিতে সাঁতার কাটতে নেমেছিলাম। ধ্রুব আমাদের মোবাইল ও সাইকেল পাহারা দিচ্ছিল। আমরা তিনজন এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য সাঁতার শুরু করি। দুই বন্ধু (ছাহিল ও শাহিদ) সাঁতার কেটে অপর প্রান্তে এলেও পেছন থেকে তামজিদকে দেখতে পাইনি। পরে পাঁচ থেকে ছয় মিনিট পর আমরা তাকে পানিতে খুঁজে পাই। দ্রুত তামজিদকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন : কমল সোনার দাম

খিলগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সুজিত কুমার সাহা বলেন, আমরা বিষয়টি জানতে পেরেছি। ঢাকা মেডিকেলে ও ঘটনাস্থলে দুটি টিম পাঠানো হচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে। জিজ্ঞাসাবাদের জন্য তার দুই বন্ধু ছাহিল ও শাহিদকে পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে বলে জানতে পেরেছি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের

এগিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি বাংলাদেশ। এশিয়ান গেমসে নারী হকির...

সাইন্সল্যাবে সংঘর্ষের আশঙ্কায় পুলিশ মোতায়েন

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের আশঙ্কা এবং ঢাকা সেন্ট...

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ৩

লালমনিরহাটের পাটগ্রামে যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারানো একটি ট্রাকের...

রাতে তিন জেলায় পুলিশের অভিযান, আটক ১,০২৯

কিশোর অপরাধ দমনে চাঁদপুর, লক্ষ্মীপুর ও কুমিল্লায় বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ।...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা