সারাদেশ

স্ত্রীকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগে পলাতক স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: আবারও তুরস্কের মসনদে এরদোয়ান

গ্রেফতার মো. মহিউদ্দিনকে (৩৫) উপজেলার সোনাদিয়া ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের মধ্য মাইজচরা গ্রামের নুরুল ইসলাম চেয়ারম্যান বাড়ির হোসেন আহম্মদের ছেলে।

সোমবার (২৯ মে) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে। এর আগে, গতকাল রোববার সন্ধ্যার দিকে ফরিদপুরের কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় তাকে গ্রেফতার করে হাতিয়া থানার পুলিশ।

আরও পড়ুন: রুশ হামলায় পুড়ছে কিয়েভ

এসব তথ্য নিশ্চিত করেন হাতিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন। তিনি বলেন, ২০১৭ সালের ২৬ জানুয়ারি দুপুরে পারিবারিক কলহের জেরে স্ত্রী রোজিনাকে গলা কেটে হত্যা করে স্বামী মহিউদ্দিন। হত্যাকান্ডের পর থেকে গ্রেফতার এড়াতে মহিউদ্দিন পলাতক ছিল। এ ঘটনায় নিহত গৃহবধূর বাবা আবদুল আলীম বাদী ঘটনার পরের দিন হাতিয়া থানায় তার স্বামীকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

ওসি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা