ছবি-সংগৃহীত
সারাদেশ

নির্বাচন অবাধ ও সুষ্ঠু হতে হবে


জেলা প্রতিনিধি : বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেন, আইনশৃঙ্খলার বাহিনীর প্রতি আমাদের নির্দেশনা হচ্ছে নির্বাচনটা সুষ্ঠু হতে হবে। আইনশৃঙ্খলা বজায় থাকতে হবে। যদি কোনো চ্যালেঞ্জ থাকে সেটি তাদের মোকাবিলা করতে হবে। আইনশৃঙ্খলার যদি কোনো ব্যত্যয় ঘটে তাহলে তার দায়দায়িত্ব তাদের নিতে হবে।

আরও পড়ুন : নিষেধাজ্ঞায় নির্বাচন বন্ধ হবে না

রোববার (২৮ মে) বিকেলে বরিশাল সার্কিট হাউজ সম্মেলন কক্ষে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

সিইসি বলেন, নির্বাচনের দিন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রেখে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রস্তুত থাকতে হবে। জেলা প্রশাসন, জেলা ম্যাজিস্ট্রেট সেই সঙ্গে পুলিশ কমিশনারকে বিশেষ দায়িত্ব পালন করতে হবে। কারণ, সিটি করপোরেশন এলাকায় পুলিশকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া থাকে। অনেকটা যৌথ ভূমিকা পালন করতে হবে। সেটা আমাদের নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া র‌্যাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটা একটা সামগ্রিক সমন্বিত প্রয়াস। তাই সবাইকে কিন্তু এই কর্মযজ্ঞে গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করতে হয়।’

আরও পড়ুন : তুরস্কে ভোটগ্রহণ চলছে

কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘নির্বাচনকে তুলে আনা কাজটি সহজ নয়। যদিও একদিকে কাজটি সহজ, ভোটাররা যাবেন ভোট দেবেন, ভোট শেষ হলে ভোট গণনা হবে, ফলাফল ঘোষণা করা হবে। কিন্তু টোটাল আয়োজনটা বেশ কষ্টসাধ্য। কারণ যেকোনো আইনশৃঙ্খলা পরিস্থিতির উদ্ভব হতে পারে এবং নির্বাচনি আচরণবিধি মেনে সবাই কাজ করছেন কি না, সেটাও গুরুত্বপূর্ণ। অবাধ, সুষ্ঠু, নিরপক্ষে ভোটের জন্য এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। সেগুলো নিশ্চিতের জন্য মতবিনিময় করছি।’

মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটাররা কাকে ভোট দেবেন; কে জিতবে, হারবে সেটি আমাদের বিষয় নয়। কিন্তু ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করার যে দায়িত্ব সেটি পালনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’

আরও পড়ুন : সব পক্ষের ভাবমূর্তি ভালো হয়েছে

সিইসি বলেন, ‘মাঠ কর্মকর্তাদের নিয়ে পক্ষপাতিত্বের কোনো স্কোপ নেই। আমরা খুব স্ট্রং ভাষায় বলেছি, আপনাদের নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। এটি মনে করলে চলবে না যে আইনশঙ্খলা বাহিনী মানেই সরকারের বাহিনী, বা সরকারি দলের বাহিনী। তারা সরকারিভাবে রাষ্ট্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করবেন।’

বরিশাল বিভাগীয় কমিশনার আমিন উল আহসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা