ছবি-সংগৃহীত
জাতীয়

রাজশাহীতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার এম আনিসুর রহমান বলেছেন, রাজশাহী সিটি নির্বাচনে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে এবং কোনো বিশৃঙ্খলা বা গোলযোগের আশঙ্কা নেই।

আরও পড়ুন: প্রার্থী না দেওয়া ভুল সিদ্ধান্ত বিএনপির

তিনি বলেন, রাজশাহীতে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে এবং শেষ পর্যন্ত শান্তপূর্ণ থাকবে বলে আমাদের আশা।

বুধবার (২১ জুন) ভোট শুরুর পর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে দুপুর ১২টায় উপস্থিত সাংবাদিকদের তিনি এসব জানান।

আনিসুর রহমান বলেন, সিটি নির্বাচন উপলক্ষ্যে আমাদের পর্যাপ্ত ফোর্স মোতায়েন রয়েছে। পাঁচ স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশসহ সংশ্লিষ্ট সবাই কাজ করছেন।

আরও পড়ুন: ক্রিমিয়ায় হামলার বিষয়ে হুঁশিয়ারি

পুলিশ কমিশনার আরও বলেন, রাজশাহীতে নির্বাচনের সময় পর্যন্ত কোনো বিশৃঙ্খলার নমুনা দেখছি না। আর নির্বাচনপরবর্তী যেন কোথাও কোনো বিশৃঙ্খলা না ঘটতে পারে, সে জন্য পুলিশের স্ট্রাইকিং ফোর্স কাজ করছে।

পুলিশ কমিশনার বলেন, ভোটগ্রহণের অর্ধেক সময় পার হয়েছে। এখন পর্যন্ত সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের খবর পাচ্ছি। আশা করি অবশিষ্ট সময়টাতেও পরিবেশ শান্তিপূর্ণ থাকবে।

আরও পড়ুন: সুষ্ঠু ভোটে হারলেও ফল মেনে নেব

এ সময় রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বিজয় বসাক ও শামসুন নাহার তার সঙ্গে ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৩ মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্...

স্পিকার হাফিজ উদ্দিন আইপিইউ’র এশিয়া-প্যাসিফিক গ্রুপের চেয়ারম্যান

ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্য...

মাহবুবউল আলম হানিফসহ ৪ নেতার সর্বোচ্চ সাজা চাইল প্রসিকিউশন

জুলাই গণঅভ্যুত্থান ও আন্দোলন চলাকালে কুষ্টিয়ায় ছয়জ...

শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

বিশ্ব শিক্ষক দিবসে শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দ...

৫০০ স্কুল বন্ধ করল ফ্রান্স

শিক্ষার্থীদের তীব্র আন্দোলন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষের মুখ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা