সারাদেশ

হাতিয়াতে দুই ডাকাতসহ গ্রেফতার ৪

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে হাতিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে ২ ডাকাত ও চোরাই মোটরসাইকেলসহ ২ তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় পুলিশ দেশীয় তৈরী ৩টি দা,১টি স্টীলের পাইপ, ৪টি লোহার রড ও ২টি চোরাই মোটরসাইকেল জব্দ করে।

গ্রেফতারকৃতরা হলো, উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ফরাজী গ্রামের আব্দুস শহিদের ছেলে ডাকাত আব্দুর রহিম ওরফে সিকদার (৩০) একই গ্রামের জাকির হোসেনের ছেলে মো. জুয়েল ওরফে ডন (১৯) ও মোটরসাইকেল চোর হাতিয়া পৌরসভার ১নম্বর ওয়ার্ডের জাবের উদ্দিনের ছেলে মো. সুজন (২২) চরঈশ্বর ইউনিয়নের রফিক ওরফে নবীর ছেলে রহমত উল্ল্যাহ প্রকাশ বুলবুল (২৩)।

শনিবার (২৪ জুন) সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ডাকাতির প্রস্তুততিকালে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের হাফেজিয়া মাদরাসা এলাকা থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, গত ১০জুন রাতে উপজেলার চরকিং ইউনিয়নের সাদ্দামের চা দোকানের তালা ভেঙ্গে দুটি মোটরসাইকেল নিয়ে যায় একদল চোর।

গোপন সংবাদের ভিত্তিতে গত ২১ জুন একটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে ২ তরুণকে গ্রেফতার করে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, দুটি ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা