সারাদেশ

পাবনায় যুবদল নেতাসহ গ্রেফতার ৬

রাকিব হাসনাত, পাবনা: ট্রাফিক পুলিশের ওপর হামলার অভিযোগে পাবনার ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ (৪৪) ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ মে) দুপুরে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাসান বাসির এ তথ্য নিশ্চিত করে বলেন, রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (২৭ মে) রাত সাড়ে ৮আটটার দিকে ঈশ্বরদী পৌর শহরের রেলগেট এলাকায় পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন, ঈশ্বরদী পৌর শহরের পশ্চিম টেংরী কাচারীপাড়া মহল্লার মৃত আব্দুস সামাদের ছেলে ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েল (৪৪),তাঁর ছোট ভাই মাহমুদ হাসান সোনামনি (৩৮), পূর্ব টেংরি গোরস্থানপাড়া মহল্লার আব্দুর রশিদের ছেলে চয়ন হোসেন সরদার (৪৫), উপজেলার মধ্য অরণকোলা গ্রামের বাবু হোসেনের ছেলে তরিকুল ইসলাম তারেক (৩২), একই এলাকার মজিবর রহমানের ছেলে হাবিবুর রহমান হাবিব (২৮) ও অরণকোলা পূর্বপাড়া গ্রামের হাচেন মোল্লার ছেলে মামুন হোসেন (৩৫)।

ঈশ্বরদী থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২৭ মে) রাত সাড়ে আটটার দিকে ট্রেন চলাচলের জন্য ঈশ্বরদী শহরের রেলগেট বন্ধ থাকায় সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। এর মধ্যে সড়কের পশ্চিম পাশে বিমানবন্দর এলাকা থেকে আসা একটি হায়েস গাড়ি আড়াআড়ি করে দাঁড় করালে সড়কের যানজট আরও তীব্র হয়।

এসময় ট্রাফিক পুলিশ সদস্য জাহিদ ওই হায়েস গাড়িটিকে সোজা করে রাখার জন্য অনুরোধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে গাড়িতে থাকা লোকজন ‘লাঠিসোটা জড়ো কর’ বলে গাড়ি থেকে নেমে পুলিশ সদস্যদের সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে ওই দুই পুলিশ সদস্য আহত হন।

কনস্টেবল জাহিদ হোসেন এ সময় মাহমুদ হাসান সোনামনি নামের একজনকে টেনে-হিঁচড়ে থানায় নিয়ে যান। পরে চেকপোস্টে থাকা অন্য সদস্য ও ঈশ্বরদী থানা পুলিশ খবর পেয়ে এসে দু’জন পুলিশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। একইসঙ্গে রেলগেট এলাকার মেসার্স জাকারিয়া এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে আরও পাঁচজনকে আটক করে পুলিশ।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাসান বাসির জানান, পুলিশ সদস্যদের ওপর হামলা করে সরকারি কাজে বাধা ও হামলার ঘটনায় ৬ জনকে আটক করা হয়। এ ঘটনায় ঈশ্বরদী শহরের টাউন উপ-পরিদর্শক (টিএসআই) জাহিদ শেখ বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করেছেন। সেই মামলায় আটক ৬ জনকে গ্রেপ্তার দেখিয়ে রবিবার (২৮ মে) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান হাসান বাসির।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা