ছবি: সংগৃহীত
সারাদেশ

বোমা বিস্ফোরণে আহত ৩

জেলা প্রতিনিধি : ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় চাঁদার দাবিতে দুর্বৃত্তদের রেখে যাওয়া বোমা বিস্ফোরণে ৩ শিশু আহত হয়েছে।

আরও পড়ুন : ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

রোববার (২৮ মে) সন্ধ্যায় উপজেলার তালসার বাজার পাড়ায় এ ঘটনা ঘটে।

আহতরা হলো- ঐ এলাকার ইসাহাক আলী পাঠানের ছেলে আব্দুল আজিজ বন্ধন (৯), তার ৯ মাস বয়সী নাতি খালিদ ও তার ভাই খোকন পাঠানের মেয়ে মারিয়া (১১)। এর মধ্যে বন্ধনকে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি ২ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : পানিতে প্রাণ গেল দুই শিশুর

ইসাহাক আলী পাঠান বলেন, শনিবার রাত ১০ টার দিকে তার বাড়ির ছাদে শব্দ শুনতে পান। অনেক খোঁজাখুঁজির পর তখন কিছু পাননি। রোববার বেলা সাড়ে ১১ টার দিকে অপরিচিত একটি মোবাইল নম্বর থেকে তাকে কল করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। সেই সাথে তারা রাতে বোমা হামলা ঘটিয়েছে বলে স্বীকার করে এবং বাড়িতে আরও বোমা রাখা আছে বলে জানায়।

তিনি আরও বলেন, রোববার সন্ধ্যায় শিশু বন্ধন, খালিদ ও মারিয়া বাড়ির উঠানে খেলতে যায়। সে সময় কালো টেপ মোড়ানো বল আকৃতির একটি বস্তু দেখে খেলতে গিয়ে ছুড়ে মারে বন্ধন। এতে বোমাটি বিস্ফোরণ হলে বন্ধনসহ ৩ জন আহত হয়। সেখান থেকে বন্ধনকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্য ২ জনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

আরও পড়ুন : আমাদের পরিবার জন্মগতভাবে আ’লীগ

কোটচাঁদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন জানান, শিশুদের অবস্থা তেমন গুরুতর নয়। পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে একটি শিশু সামান্য আহত হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

নিজের গড়া কোম্পানি থেকে বাদ সালমান রহমান

অবশেষে নিজের গড়া শিল্পগ্রুপের বড় তিন কোম্পানির নেত...

জামায়াতের নির্বাচিত ও বহিষ্কৃত এমপি নজরুলের জামিন নামঞ্জুর

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার...

কঠিন সংগ্রাম পেরিয়ে যেভাবে শি জিনপিংয়ের উত্থান

প্রায় চৌদ্দ বছর ধরে বিশ্ব অর্থনীতির অন্যতম প্রধান পরাশক্তি চীনের সর্বোচ্চ ক্ষ...

দেশে ডেঙ্গুতে নতুন মৃত্যু ৮, মোট প্রাণহানি বেড়ে ২৮৯

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের...

জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা, রাতেই কার্যকর

দেশে উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের দাম বা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা