সারাদেশ

জামালপুরে বিএনপির ৪৪ নেতাকর্মী গ্রেফতার

জামালপুর প্রতিনিধি : জামালপুরে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপির ৪৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন : আমরা ইনসাফের ইসলামে বিশ্বাসী

বৃহস্পতিবার রাতে জামালপুর শহর, সরিষাবাড়ি ও বকশীগঞ্জের, মেলান্দহ ইসলামপুরসহ সারাজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাইনউদ্দিন বাবুল, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, জেলা কৃষক দলের সাধারন সম্পাদক আব্দুস ছাত্তার,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সমবায় বিষয়ক সম্পাদক ফারুক হোসন, জামালপুর জেলা শ্রমিকদলের সদস্য মনোয়ার হোসেন মনু, রানাগাছা ইউনিয়নেট ৯নং ওয়ার্ড বিএনপি'র সভাপতি মাওলানা সরোয়ার আলমসহ ৪৪ জন বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার হয়েছে।

আরও পড়ুন : ৮ বিভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস

জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন বলেছেন, পুলিশ বিনা ওয়ারেন্টে বিএনপির সমাবেশ বানচাল করার জন্য নেতাকর্মীদের গণ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের নামে নাশকতার পরিকল্পনার নামে গায়েবী মামলা দিয়েছে। গ্রেফতারকৃত নেতাকর্মীদের নামে মিথ্যা মামলার তীব্র নিন্দা ও তাদের নি:শর্ত মুক্তির দাবি জানিয়েছে এই বিএনপি নেতা।

জামালপুর সদর থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, নাশকতার পরিকল্পনা করার সময় জেলার বিভিন্ন স্থান থেকে ৪৪ জন বিএনপির নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে জেল হাজতে সোপর্দ করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা