ছবি: সংগৃহীত
সারাদেশ

মানুষ বন্ধক রেখে ইয়াবা ব্যবসা

নিজস্ব প্রতিনিধি: মানুষ বন্ধক রেখে ইয়াবা ব্যবসার অভিযোগে জকির ও ইসমাইল নামের দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব। এসময় ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আরও পড়ুন: বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২৫

মঙ্গলবার (১৬ মে) রাত ৮টার দিকে কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, টেকনাফ সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড হাজমপাড়ার মৃত সালেহ আহমদের ছেলে জাকির আহমেদ প্রকাশ জাকির (৩৯) ও একই এলাকার নুরুল বশরের ছেলে মো. ইসমাইল (৩৫)।

র‍্যাবসূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, জসিম উদ্দিন নামের এক যুবককে নির্যাতন করছেন মিয়ানমারের এক ইয়াবা ডিলার। ভিডিওতে জসিম নিজেই জানান, টেকনাফ সদর হাজমপাড়ার জকির নামের এক ইয়াবা ব্যবসায়ী তাকে মিয়ানমারের ইয়াবা ডিলারের কাছে বন্ধক রেখে ২৫ লাখ টাকার ইয়াবা নিয়ে আসেন।

আরও পড়ুন: আত্মসমর্পণ করবেন ৩২৩ চরমপন্থি

শারীরিক নির্যাতনের এ ভিডিও প্রকাশের পরই সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীরা আত্মগোপনে চলে যান। মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে জকির ও তার সহযোগী ইসমাইলকে গ্রেফতার করে র‍্যাব-১৫ এর সদস্যরা।

কক্সবাজার র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী এতথ্য নিশ্চিত করেছেন।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ফুটপাত উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি প্রায় ১০০০

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

সালমানের স্টুডিও ভাঙচুর নিয়ে মুখ খুললেন সোহেল তাজ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনার চার দিন পর বিষয়টি...

গভীর রাতে ব্যাপক হামলা পাকিস্তানের, নিহত ২২ আফগান যোদ্ধা

আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান...

‘ভিক্টিমের মতো থাকবা, প্রতিবাদ করবা কেন’: আসিফ মাহমুদ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফা...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা