সারাদেশ

পিকআপ উল্টে চালকের মৃত্যু

শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুরে গরুবোঝাই পিকআপ উল্টে শাকিল হাওলাদার (২৬) নামে এক চালকের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : বান্দরবানে সন্ত্রাসী হামলায় ২ সেনা নিহত

বুধবার (১৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ডাসার উপজেলার কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাকিল ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বোতলা এলাকার মৃত মতিন হাওলাদারের ছেলে।

আরও পড়ুন : অনির্বাচিত সরকারের সুযোগ নেই

হাইওয়ে পুলিশ জানায়, সকালে গরুবোঝাই করে ডাসারের গোপালপুর থেকে রাজৈরের টেকেরহাটে যাচ্ছিলো চালক শাকিল। ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া এলাকায় আসলে দ্রুত গতির পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এতে গুরুতর আহত হয় শাকিল। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাকিলকে মৃত ঘোষণা করেন।

মাদারীপুরের মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম মো. মোফাজ্জেল হক বলেন, নিহত ওই চালক পিকআপে একাই ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেলে ঘটনাস্থলে আহত হন, পরে মারা যান তিনি। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে হাইওয়ে পুলিশ। নিহতের লাশ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা