সারাদেশ

উখিয়ায় তিনটি অবৈধ স’মিল উচ্ছেদ

ইমরান আল মাহমুদ, উখিয়া: উখিয়া উপজেলার বনাঞ্চল রক্ষায় মাঠে তৎপর হয়ে উঠেছে প্রশাসন ও বনবিভাগ। রাতের আঁধারে বনের গাছ কেটে সুকৌশলে চোরাইপথে স’মিলে এনে চিরাই করছে একটি চক্র। বনাঞ্চল উজাড় করে আনা গাছ চিরাইয়ের জন্য অবৈধভাবে স্থাপন করা হয় স’মিল। যেটি করাতকল নামে পরিচিত।

মঙ্গলবার (১৬ মে) দুপুরে উপজেলা প্রশাসন ও বনবিভাগের কাছে খবর আসে অবৈধভাবে কাঠ চিরাই করছে মনখালী বিটের স’মিল গুলোতে।

খবর পেয়ে অভিযান পরিচালনা করে ছেপটখালী এলাকার তিনটি অবৈধ স'মিল উচ্ছেদ করে উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সালেহ আহমদ। এসময় উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম সহ থানা পুলিশ ও বনবিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ছেপটখালী সিকদার মার্কেট এলাকায় নুরুল আলম ও জাফর আলম এবং ঢালারমূখ এলাকার শাহজাহান দীর্ঘদিন যাবত বনের কাঠ চিরাই কার্যক্রম করে আসছিলো। অবৈধ স’মিল স্থাপন করে বনাঞ্চল উজাড় করে বনের কাঠ চিরাই করে পরিবেশের ক্ষতি করে আসছে। প্রভাবশালী চক্র হওয়ায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারেনা বলে জানা যায়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, অবৈধ স’মিল স্থাপন করে বনের কাঠ চিরাই কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে তথ্য উপাত্ত নিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উপজেলা সহকারী কমিশনার(ভুমি) সালেহ আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জালিয়াপালং ইউনিয়নের ছেপটখালী এলাকায় অবৈধ স’মিল উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় ছেপটখালী সিকদার মার্কেট ও ঢালার মুখ এলাকায় অভিযান চালিয়ে তিনটি স’মিল উচ্ছেদ করা হয়। স’মিলে কাঠ চিরাই করার জন্য মজুদ রাখা আনুমানিক ১০০ ঘনফুট কাঠ জব্দ করা হয়।

অভিযানে মনখালী বিট কর্মকর্তা শিমুল কান্তি নাথ সহ থানা পুলিশের টিম উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

‘মারা গেলে কেউ মনে রাখবে না’

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী অভিনেতা নানা পাটেকর আর নেই। গোয়ার ডোনা পা...

পতিত সরকারের সন্ত্রাসীরা এখন রিকশাচালক সেজেছে : চিফ হুইপ

রাজধানী ঢাকায় দিন দিন অটোরিকশার বেপরোয়া চলাচল জনজীবনকে অতিষ্ঠ করে তুলেছে বলে...

‘বাংলাদেশি’ তকমা দিয়ে দেশ থেকে বহিষ্কার করা বেআইনি : কলকাতা হাইকোর্ট

যথাযথ ও প্রমাণযোগ্য আইনি প্রক্রিয়া অনুসরণ না করে এবং নিছক অনুমানের বশবর্তী হয়...

ঢাকার গণপরিবহনে আসছে কোম্পানিভিত্তিক ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থা

দীর্ঘদিনের নৈবেদ্য ও যানজট দূর করে রাজধানী ঢাকার গণপরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনত...

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্টে...

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে যুব উন্নয়ন অধিদপ্তরের নি...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পরি...

দিল্লিতে আটক মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সাংসদরা

ভারতের নির্বাচন কমিশনের কার্যক্রম ও নীতির প্রতিবাদে দেশের তরুণ প্রজন্মের (জেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা