সারাদেশ

নোয়াখালীতে ট্রাক চাপায় এনজিও কর্মী নিহত

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীতে ট্রাক চাপায় এক নারী এনজিও কর্মীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে যুগলের আত্মহত্যা

নিহত কর্মীর নাম দিনাজ সুলতানা জিতু (২৭)। তিনি নোয়াখালীর সদর উপজেলায় তাই সমাজ কল্যাণ ফাউন্ডেশনে মাঠ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন এবং চট্রগ্রাম সিটি কর্পোরেশনের ২ নম্বর ওয়ার্ডের খুলশী এলাকার লকু কলোনীর জাহাঙ্গীর হোসেনের মেয়ে।

বুধবার (১৭ মে) সকাল সাড়ে আটটার দিকে জেলার সদর উপজেলার মাইজদী টু সোনাপুর সড়কের দত্ত বাড়ির মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জিতু সকালে বাসা থেকে রিকশায় করে তাই এনজিওর কাজে জেলা শহর মাইজদী যাচ্ছিলেন। পথে সদর উপজেলার দত্ত বাড়ির মোড় এলাকায় সোনাপুর থেকে আসা একটি ইট বোঝাই ট্রাক তার রিকশাকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই জিতু মারা যায়।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। ঘটনার পর ট্রাক চালক গাড়ি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় থানায় একটি মামলা প্রক্রিয়াধীন। জিুতুর লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা