সারাদেশ

বোয়ালমারীতে আরও ৩ মোটরসাইকেল উদ্ধার

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারীতে আলোচিত আন্ত: জেলা মোটরসাইকেল চোর চত্রের সক্রিয় সদস্য মো. সোহেল মোল্যার (৩৫) কাছ থেকে আরো তিনটি মোটরসাইকেল উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ।

আরও পড়ুন: মোখার আঘাতে ৪০০ জনের প্রাণহানি

থানা সূত্রে জানা যায়, চলতি মাসের শুরুতে পার্শ্ববর্তী আলাফাডাঙ্গায় একটি মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে হাতেনাতে সোহেলকে আটক করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী ৪ মে বোয়ালমারী থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছিল।

সে সময় আলফাডাঙ্গা থানার এস.আই মো. মোশাররফ হোসেন বাদি হয়ে বোয়ালমারী থানায় ৪১৩ ধারায় একটি মামলা করেন। মামলা নং ০১। ওই মামলার তদন্ত কর্মকর্তা হন এস,আই আব্দুর রহমান। মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আসামির ৪ দিনের রিমান্ড চান। বিজ্ঞ আদালত আসামি সোহেলের দুই দিনের রিমান্ড মুঞ্জুর করেন।

সোমবার (১৫ মে) আসামিকে রিমান্ডে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্য অনুযায়ী থানা এলাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি সুজুকি, একটি লাল রংয়ের ফেজার এবং একটি লাল রংয়ের হোন্ডা এসএম ১০০ সিসি মোট তিনটি মোটরসাইকেল চোরাই সন্দেহে উদ্ধার করেন।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, সোহেল আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের একজন সক্রিয় সদস্য। আন্ত জেলা চোরাই মোটরসাইকেল কেনাবেচার সাথেও সে জড়িত। তাকে রিমান্ডে আনার পর তার দেওয়া তথ্য মোতাবেক তিনটি মোটরসাইকলে উদ্ধার করা হয়েছে।

মোটরসাইকেলের চেসিস নম্বর পরিবর্তন ও ভূয়া নম্বর প্লেট বানিয়ে অসংখ্য চোরাই মোটরসাইকেল বিভিন্ন এলাকায় বিক্রি করেছে বলে জানতে পেরেছি। এ কাজের সাথে অনেকেই জড়িত বলে আমরা জানতে পেরেছি। তদন্তের স্বার্থে এখনই সব কিছু বলা সম্ভব নয়। বাকি জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা