সারাদেশ

বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২৫

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে একটি বালুবোঝাই ড্রাম ট্রাককে পেছন দিক থেকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দিলে উভয় যানের চালকসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

আরও পড়ুন : বান্দরবানে সন্ত্রাসী হামলায় ২ সেনা নিহত

বুধবার (১৭ মে) দুপুরে বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের সাতৈর-মহম্মদপুর সড়কের হাটখোলারচর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একটি ওষুধের এবং একটি কম্পিউটারের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা যায়, যাত্রীবাহী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঢাকা থেকে মাগুরার মহম্মদপুরের দিকে যাচ্ছিল। হাটখোলারচর বটতলা নামক স্থানে পৌঁছালে চৌরাস্তা নামক স্থানে মোড় নেয়ার সময় দ্রুতগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ অভিমুখী একটি বালুবোঝাই ড্রাম ট্রাককে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে বালুবোঝাই ড্রাম ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি কম্পিউটার এবং একটি ওষুধের দোকান ঘরের মধ্যে ঢুকে পড়ে। ওই সময় দোকান দুটি বন্ধ ছিল। দুর্ঘটনায় উভয় যানের চালক, হেলপারসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে যাত্রীবাহী বাস গোল্ডেন লাইনের চালকের অবস্থা আশঙ্কাজনক। আহতরা মাগুরার মহম্মদপুর, বোয়ালমারী ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে ৮ জনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : অনির্বাচিত সরকারের সুযোগ নেই

ভর্তিকৃতরা হলেন- বোয়ালমারী উপজেলার গোহাইলবাড়ি গ্রামের সরজ কুন্ডু, ময়না গ্রামের লুৎফর মোল্যা, পার্শ্ববর্তী নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কালীগঞ্জ গ্রামের আবুল হোসেন, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলায় সামনগর গ্রামের তৈয়েবুর মোল্যা, কালীশংকরপুর গ্রামের মাসুদ রানা, বরুলিয়া গ্রামের সাহাদাত, মধুখালি উপজেলার বাগাট ইউনিয়নের জাকির এবং একই গ্রামের আকিদুল।

এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জাহান টুম্পা বলেন, 'আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি করা হয়েছে।'

আরও পড়ুন : ক্ষ‌তিগ্রস্তদের সহায়তায় দিচ্ছে যুক্তরাষ্ট্র

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, 'বাস এবং ড্রাম ট্রাকের সংঘর্ষে আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আমাদের পুলিশ যান চলাচলের জন্যে এখনও ঘটনাস্থলে অবস্থান করছে। ফরিদপুর থেকে রেকার এনে ড্রাম ট্রাক এবং বাস থানায় নিয়ে আসার কাজ চলছে।'

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ঢাকা ফেরতদের শরীরে ডেঙ্গু, পঞ্চগড়ে স্থানীয় সংক্রমণ নেই

পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা এলাকার ইসমাইল হোসেন (৩৫) একটি বাসের সুপারভাইজার।...

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন : চার মামলায় আসামি ১০০০

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র কর...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে যৌথ অভিযান পরিচালনার বিষয়ে আন...

ফেনীর পথে পথে জনতার ঢল, প্রধানমন্ত্রীর গাড়ি ঘিরে পুষ্পবৃষ্টি

ঢাকা থেকে সড়ক পথে ফেনী যাওয়ার সময় নারায়ণগঞ্জসহ ঢা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা