ছবি-সংগৃহীত
জাতীয়
ঘূর্ণিঝড় মোখা

ক্ষ‌তিগ্রস্তদের সহায়তায় দিচ্ছে যুক্তরাষ্ট্র

সান নিউজ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ২ লাখ ৫০ হাজার ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: বান্দরবানে সন্ত্রাসী হামলায় ২ সেনা নিহত

পিটার হাস বলেন, আমরা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি জনগণ ও রোহিঙ্গা শরণার্থীদের পাশে আছি।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওয়েবসাইটে জানানো হয়েছে এ তথ্য। এতে বলা হয়, পাঁচ দশক ধরে দুর্যোগ মোকাবিলায় বিভিন্নভাবে বাংলাদেশের সঙ্গে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আওতায় মার্কিন সরকার ২০০১ সাল থেকে বাংলাদেশে দুর্যোগ মোকাবিলায় ঝুঁকিপূর্ণ এলাকায় নয়শটির মতো আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে। দেশটি দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি ও সতর্কতা ব্যবস্থায় বিনিয়োগ করেছে যা বহু মানুষকে ঘূর্ণিঝড়, বন্যাসহ যে কোনো পরিস্থিতি থেকে নিরাপদে রাখছে। রোহিঙ্গাদের সহায়তাও অবদান রাখছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: মেয়র জাহাঙ্গীরকে দুদকে তলব

গত ১৪ মে বাংলাদেশের ভূ-খণ্ডে ও মিয়ানমারে আঘাত হানে ঘূর্ণিঝড় মোখা। এতে বাংলাদেশের উপকূলীয় এলাকায় বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। ঘূর্ণিঝড় মোখার কবলে পড়ে রোহিঙ্গা শরণার্থীরাও। কক্সবাজার জেলা, টেকনাফ ও সেন্টমার্টিনের ওপর ঘূর্ণিঝড়টির প্রভাব সবচেয়ে বেশি ছিল। প্রতিঘণ্টায় বাংলাদেশের উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বাতাসের সর্বোচ্চ গতি ছিল ১৪০ কিলোমিটার পর্যন্ত।

ঘূর্ণিঝড় মোখার আঘাতে বাংলাদেশে কোনো প্রাণহানি না হলেও প্রতিবেশী মিয়ানমারে মৃতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে। স্থানীয় নেতা ও জান্তা-সমর্থিত মিডিয়ার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, মিয়ানমারে মোখার আঘাতে প্রাণহানির সংখ্যা ৬০ জনে পৌঁছেছে। এখনো নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ মিরাজ শেখ : গুম সংস্কৃতি ফিরে আসার আশংকা

।। এম. গোলাম মোস্তফা ভুইয়া।। যখন আর্ন্তজাতিক গুম দিবস পালিত হচ্ছে সারা...

এলোমেলো নোঙর, ঝুঁকিপূর্ণ নৌরুট-

*মুন্সীগঞ্জ–নারায়ণগঞ্জ নৌপথে প্রশাসনের নির্দেশনা মানছে না সিমেন্ট কারখা...

রাজশাহীতে এক হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন

দেশজুড়ে ক্রমবর্ধমান বজ্রপাত প্রতিরোধ এবং জলবায়ু ও...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

ফুলবাড়ীতে প্যানেল চেয়ারম্যান এর অপসারণের দাবি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কাজিহাল ইউনিয়নের প্যানে...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা