আন্তর্জাতিক
ঘূর্ণিঝড় মোখা

মিয়ানমারে ১১৭ রোহিঙ্গা নিহত

আন্তর্জাতিক ডেস্ক : বঙ্গোপসাগর উপকূলে আছড়ে পড়া শক্তিশালি ঘূর্ণিঝড় মোখার আঘাতে তছনছ হয়ে গেছে মিয়ানমার। দেশটিতে এখন পর্যন্ত ১৪৫ জন নিহতের খবর স্বীকার করেছে সামরিক সরকার। খবর বিবিসির।

আরও পড়ুন : সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ

দেশটির সামরিক জান্তা জানিয়েছে, ঘূর্ণিঝড় মোখার আঘাতে দেশটিতে মৃতদের বেশিরভাগই সংখ্যালঘু রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ।

সামরিক কর্তৃপক্ষ এর আগে মোখার আঘাতে মৃতের সংখ্যা মাত্র ২১ জন বলে দাবি করেছিল। তবে তখনই স্থানীয়রা বিবিসিকে অন্তত ৪০ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল।

আরও পড়ুন : প্রশান্ত মহাসাগরে ফের ভূমিকম্প

জাতিসংঘের তথ্য মতে, এ অঞ্চলে চলতি শতাব্দীতে আঘাত হানা অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় ছিল মোখা। এতে অন্তত আট লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘণ্টায় ২০৯ কিলোমিটার পর্যন্ত বেগে আছড়ে পড়া অতিপ্রবল এ ঝড়ে লন্ডভন্ড হয়ে গেছে মিয়ানমারের রাখাইন রাজ্য। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সাগাইং এবং ম্যাগওয়ে অঞ্চলেও।

আরও পড়ুন : জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ২

মিয়ানমার জান্তা এক বিবৃতিতে জানায়, সব মিলিয়ে ১৪৫ জন মারা গেছেন। এর মধ্যে ১১৭ জন রোহিঙ্গা, ২৪ জন স্থানীয় বাসিন্দা এবং চারজন সেনা সদস্য রয়েছেন।

সরকারি এই বিবৃতির আগেই বিভিন্ন প্রতিবেদনে হতাহতের সংখ্যা আরও বেশি হওয়ার দাবি করা হচ্ছিল। বিশেষ করে, বাস্ত্যুচুত রোহিঙ্গারা যেখানে থাকেন, সেইসব জায়গায়।

আরও পড়ুন : ২০ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস

গত রোববার আঘাত হানা এ ঘূর্ণিঝড়ে মিয়ানমারে শত শত ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, গাছপালা-বিদ্যুতের খুঁটি উপড়ে গেছে, যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য লোক এখনো নিখোঁজ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

আবারও ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ভয়াবহ ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের রেশ কাটতে না কাটতেই আবারও ভূমিকম্পে কেঁপে...

মন্দিরে পদদলিত হয়ে নিহত ৭

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের একটি শিবমন্দিরে পদদলিত হয়ে অন্তত সাত জন পুণ...

এশিয়ান গেমসের জন্য তরুণদের নিয়ে আফগানিস্তানের দল

আসন্ন এশিয়ান গেমসকে সামনে রেখে অপেক্ষাকৃত অনভিজ্ঞ ও তরুণ ক্রিকেটারদের প্রাধান...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

আল-কায়েদার ‘গোপন সেল’ নিয়ে জাতিসংঘের উদ্বেগ, বাড়ছে নিরাপত্তা ঝুঁকি

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সাম্প্রতিক সময়ে একের পর এক বোমা ও বিস্ফোরক উদ্ধ...

গাইবান্ধায় ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার

গাইবান্ধায় ইয়াবা ট্যাবলেটসহ মুন্নাফ মিয়া (২২) ও শুভ চন্দ্র দাস (২৫) নামে দুই...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা