প্রতীকী ছবি
সারাদেশ

জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ২

সান নিউজ ডেস্ক: জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনা ঘটেছে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নে।

আরও পড়ুন: উদয়ন এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

এ ঘটনায় নারী-পুরুষসহ উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়েছেন। নিহতরা হলেন হরিপুর ইউনিয়নের কান্তিনগর এলাকার আবুল খায়েরের ছেলে ওমর আলী ও একই এলাকার শুকলাল বিশ্বাসের ছেলে মিরাজ হোসেন (৪৫)। আহত দুই নারীসহ আটজনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার (১৯ মে) রাত সাড়ে ১০টার দিকে হরিপুর ইউনিয়নের বোয়ালদহ-কান্তিনগর ভূতপাড়া মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, হরিপুর ইউনিয়নের বোয়ালদহ-কান্তিনগর ভূতপাড়া মোড়ে এক আত্মীয়ের দোকানে দীর্ঘদিন ধরে ক্যারম বোর্ড খেলার নামে জুয়া খেলে আসছিলেন ওমর আলী। কান্তিনগর এলাকার গিয়াস উদ্দিনের ছেলে বাবু আহমেদ সন্ধ্যায় সেখানে উপস্থিত হয়ে এসব জুয়া খেলা বন্ধ করতে বলেন। এ নিয়ে বাগবিতণ্ডার জেরে বাবুকে মারপিট করেন ওমর আলীর লোকজন। পরে বাবু আহমেদ ও মিরাজ হোসেনসহ অন্যরা এসে ক্যারম খেলার ঘরে আক্রমণ করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ওমর আলী ও মিরাজ নিহত হন।

আরও পড়ুন: ঢাকায় ধারণক্ষমতার ৬ গুণ যানবাহন

কুষ্টিয়া মডেল থানার ওসি শাহাদত হোসেন বলেন, জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। এ ঘটনায় মিরাজ ও ওমর আলী নামের দুজন নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় উভয় পক্ষের কয়েকজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা