আন্তর্জাতিক

প্রশান্ত মহাসাগরে ফের ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আবারও আঘাত হেনেছে ৭ মাত্রার বেশি শক্তিশালী ভূমিকম্প। তবে এবার কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি।

আরও পড়ুন : সিলেটের সঙ্গে সারাদেশের যোগাযোগ বন্ধ

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের পর অঞ্চলটিতে বেশ কয়েকটি আফটারশক রেকর্ড করা হয়েছে । ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৬ কিলোমিটার গভীরে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানায়, ভূমিকম্পটির কারণে অস্ট্রেলীয় মূল ভূখণ্ড, দ্বীপ ও অঞ্চলগুলোতে কোনো সুনামির আশঙ্কা নেই।

আরও পড়ুন : বিশ্বে আরও দেড় শতাধিক মৃত্যু

এর আগে, গত শুক্রবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আঘাত হানে ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, যার জেরে সুনামি সতর্কতা জারি করেছিল কর্তৃপক্ষ। ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৭ কিলোমিটার গভীরে।

প্রাথমিক প্যারামিটারের ওপর ভিত্তি করে প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র (পিটিডব্লিউসি) বিশেষ বুলেটিনে বলেছিল, ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে এক হাজার কিলোমিটারের মধ্যে যেসব উপকূল রয়েছে, সেখানে বিপজ্জনক সুনামির আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন : জুয়া খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ২

পিটিডব্লিউসি হুঁশিয়ারি দিয়ে জানায়, ভানুয়াতুতে ১০ ফুটের উপরে জলোচ্ছ্বাস হতে পারে। তাছাড় ফিজি, নিউ ক্যালেডোনিয়া, কিরিবাতি ও নিউজিল্যান্ডেও জোয়ারের তুলনায় সামান্য পানি বাড়তে পারে। এসব উপকূলীয় এলাকার মানুষদের সতর্ক থাকার আহ্বান জানায় সংস্থাটি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা