সারাদেশ

রাইস কুকারের কার্টনে নবজাতকের লাশ!

খায়রুল খন্দকার টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইলে মসজিদের দরজার সামনে থেকে রাইস কুকার কার্টনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

আরও পড়ুন : জেএমবি নেতার ২০ বছর কারাদণ্ড

মঙ্গলবার (৯ মে) সকালে উপজেলার সিংগুরিয়া পশ্চিম পাড়া কবরস্থান জামে মসজিদের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, আমরা প্রথমে একটি রাইস কুকারের কার্টুন দেখতে পাই, পরে কার্টুনটি খুলে একটি বাচ্চা দেখতে পাই সাথে একটা লেখাযুক্ত কাগজের টুকরো পাওয়া যায়। এতে লেখা ছিল, ‘দয়া করে আপনারা কেউ দাফন করুন, কিছু টাকা রেখে গেলাম। বাচ্চাটা ১২ ঘণ্টা বেঁচে ছিল।’ নবজাতকের সঙ্গে কার্টনে এক হাজার টাকাও ছিল। নবজাতকটি দেখতে স্থানীয় ও আশপাশের এলাকার বিভিন্ন লোকজন ভিড় করে।

আরও পড়ুন : ইমরান খান গ্রেফতার

এ ঘটনায় মসজিদের ইমাম গোলাম মোস্তফা বলেন, ফজরের নামাজ ও সকালে মক্তব শেষে বাড়িতে ধানের কাজ করছিলাম। সে সময় খবর আসে মসজিদের দরজার পাশে একটি রাইসকুকার রাখা। রাইসকুকারের কার্টনটি দেখে কেউ কেউ ধারণা করছিল অন্যকিছু থাকতে পারে। তাই ভয়ে কেউ কার্টনটি খুলতে সাহস পাচ্ছিল না।

তিনি আরও বলেন, পরে মসজিদে এসে দেখি সামনের দরজার পাশে কার্টন। পরে মসজিদ কমিটির লোকজনদের সঙ্গে নিয়ে কার্টনটি খুলে দেখি এক মৃত নবজাতক ও সঙ্গে লেখা যুক্ত এক টুকরো কাগজ রয়েছে। এ বিষয়টি জানাজানি হলে নবজাতকটি দেখতে ভিড় করেন স্থানীয়রা। এরপর পুলিশকে খবর দিলে তারা নবজাতকটি উদ্ধার করে।

আরও পড়ুন : আ’লীগ জনগণের রায়ের ওপর আস্থাশীল

তারিকুল ইসলাম বলেন, আজব ঘটনা!! হঠাৎ! করেই শুনতে পেলাম,, আমাদের বাসার পাশেই মসজিদের সামনে একটি বাক্স পাওয়া গেছে। পরবর্তীতে আমাদের এলাকার এক কাকা, বাক্সটি খুলে দেখেন! এখানে একটি বাচ্চা,সাথে ১০০০ টাকা সহ একটি চিঠিতে রেখে যায়।।।

চিঠিতে লেখা চিল,,

দয়া করে
আপনারা কেউ দাফন করুন,,

কিছু টাকা রেখে গেলাম।
আরো লেখা ছিল বাচ্চাটি ১২ ঘন্টা বেচে ছিলো

এত টুকুই লিখা ছিল চিঠিতে।

আরও পড়ুন : সৌদিতে বাংলাদেশি যুবক নিহত

এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে কার্টনসহ নবজাতকটির মরদেহ উদ্ধার ও সুরতহাল শেষে থানায় নিয়ে আসা হয়। নবজাতকটির ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সন্তাননটি কে বা কার এই বিষয়ে এখনি কিছু জানা সম্ভব হয়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

অপরাধীর পরিচয়ই মুখ্য, দল নয়: আইজিপি

মাদক কারবারি, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার নির...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা